হাড়হিম দৃশ্য! শিলিগুড়িতে নদীর পাড়ে স্ত্রীর গলাকাটা দেহ, গাছে ঝুলছে স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভক্তিনগর : ছুটির দিন সাতসকালে শিলিগুড়িতে জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। শিলিগুড়িতে ভক্তিনগর থানার আশিগর আউটপোস্ট এলাকার থারোঘাটিতে উদ্ধার হল স্বামী ও স্ত্রীয়ের মৃতদেহ। গলাকাটা অবস্থায় উদ্ধার হয়েছে বছর ৪০-র অনিমা মণ্ডলের দেহ। পাশের জঙ্গল থেকেই উদ্ধার হয়েছে বছর ৫০-র স্বামী তপন মণ্ডলের দেহ।

জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি তপন মণ্ডল। স্ত্রী অনিমাও কাজ করতেন কারখানায়। কিন্তু শনিবার রাতে বাড়ি ফেরেননি অনিমা দেবী। তাঁকে খুঁজতে বাইরে যান স্বামী তপন মণ্ডল। কিন্তু সারারাত বাড়ি না ফেরায় চিন্তিত ছিলেন পরিবারের সদস্যরা। এরপর রবিবার ছুটির দিন সকালে ভক্তিনগর থানার আশিগর আউটপোস্ট এলাকার থারোঘাটিতে নদীর পাড়ে গলাকাটা অবস্থায় এক মহিলাকে দেখতে পান স্থানীয়রা। তাঁরাই পাশের জঙ্গল থেকে তপন মণ্ডলের দেহ উদ্ধার করে। দ্রুত খবর ছড়িয়ে পড়ে। প্রতিবেশীদের মধ্যে খবর পৌঁছেতেই বাড়ির লোকেরাও খবর পান। এটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে চাপানউতর তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ দুটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দেহ দুটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা।

জানা গিয়েছে, তাঁদের দুই ছেলে, স্বামী-স্ত্রী সকলেই কর্মরত। বাড়িতে কোনও সমস্যা ছিল না। প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামী-স্ত্রীয়ের মধ্যেও কোনও অশান্তি হত না। কিন্তু তাঁদের সঙ্গে এই ধরনের ঘটনা কীভাবে ঘটল , তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জোড়া মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই জানা যাবে আসল কারণ।

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান লিখলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ’, যাদবপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!