চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লম্বা ইনিংস শীতের, লেপ কম্বল নিয়েও জবুথবু বাংলা

নিজস্ব প্রতিনিধি: জমিয়ে ব্যাটিং চালাচ্ছে শীত। একদিনের রেকর্ড অন্যদিনকে টেক্কা দিচ্ছে। সঙ্গে রয়েছে হাওয়া ও কুয়াশার দাপট। সবমিলিয়ে জাঁকিয়ে শীত অনুভব করছে বঙ্গবাসী। নিম্নচাপের প্রভাব থাকলেও শীতের দাপটে তা বাধা দিতে পারছে না। সকাল থেকে কুয়াশার দাপট থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের মুখ দেখতে পাওয়া যাচ্ছে। আবার সূর্য ডুবলেই শীতের কনকনানি অনুভব করছে বাংলা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন শীতের দাপট বজায় থাকবে। অন্যান্য বারের তুলনায় এবার শীতের দাপট দীর্ঘ হবে। অর্থাৎ আরও বেশ কয়েকদিন শীতের দাপটে জবুথবু হবে বাংলা। শনিবার পর্যন্ত জাঁকিয়ে শীতের দাপট অনুভব করবে কলকাতাবাসী। শহর থেকে জেলা সর্বত্রই কুয়াশার দাপট বজায় থাকবে।

কিছু কিছু জেলায় সৈত প্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস মিনি বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ রয়েছে পরিষ্কার। কুয়াশার দাপট দেখতে পাওয়া গিয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। শনিবার ও রবিবারের পর থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার বীরভূম ও পূর্ব বর্ধমানের শৈত্য প্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি হুগলি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামার পূর্বাভাস জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার ও শুক্রবার চারি থাকবে কুয়াশার দাপট। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুর দুয়ারে সতর্কতা জারি করা হয়েছে। এখন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি শক্তিশালী নিম্নচাপ রয়েছে। তার জন্য বায়ু প্রবাহের গতিপ্রকৃতি কিছুটা পরিবর্তন হয়েছে। দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তুরে হাওয়া প্রবাহিত হচ্ছে। এই নিম্নচাপটির অভিমুখ পশ্চিম উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে রয়েছে। রাজ্যের উপর এই নিম্নচাপের কোন প্রভাব পড়বে না। তার ফলে শীতে বাধা পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ