স্বামীর জুয়া খেলায় অতিষ্ঠ, আত্মহত্যা স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: নেশা সত্য়িই শেষ করে দিতে পারে মানুষের সুন্দর সাজানো জীবনকে। এমনই এক ঘটনা ঘটল ইসলামপুরে। স্বামীর প্রত্য়েক দিনের নেশায় অতিষ্ঠ স্ত্রী। স্বামী জুয়া খেলায় মজে থাকেন প্রত্য়হ। শেষ পর্যন্ত আর সইতে না পেরে দুই সন্তানকে ঘুম পাড়িয়ে রেখে আত্মহত্যা পথ বেছে নিলেন স্ত্রী।

ইসলামপুরের সুজালি কমলাগাঁও পঞ্চায়েতের গমিরগছ গ্রামের মাদ্রাসাহাট এলাকার বাসিন্দা বছর ৩২-এর তাহেরা খাতুন। তাঁর স্বামী সাব্বির আলম পেশায় ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে ঘরে মায়ের ঝুলন্ত দেহের সামনে পাঁচ এবং ছবছরের দুই সন্তান প্রথম দেখতে পায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার কথা জানাজানি হতেই পাড়াপড়শি-সহ পাড়ার বাসিন্দারা বাড়ির সামনে ভিড় জমায়। এই মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরে। জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ি থেকে পলাতক। তবে ঘটনার সময় বাড়ির আশপাশেই ছিলেন মৃতার স্বামী সাব্বির আলম।

অন্য়দিকে, মৃতার মৃতার মামা আইনুল হক থানায় অভিযোগ জানিয়েছে, স্বামীর লাগাতার জুয়া খেলায় বিপুল আর্থিক সংকটের মুখে পড়ে পরিবার। সেই জন্য় বুধবার রাতে স্বামীর সঙ্গে তুমূল ঝগড়া বাঁধে মৃতার। এর পরই সাব্বির বেধড়ক মারধরও করে স্ত্রীকে। তাতেই সম্ভবত অপমানিত হয়ে আত্মহত্যা করে তাহেরা খাতুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সকালে বাড়ির অদূরে ছিলেন মৃতার স্বামী।

ঠিক কি হয়েছিল সেদিন রাতে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর পুলিশ সুপার যশপ্রীত সিংহ বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে পরিবারের তরফে অভিযোগ জমা পড়েনি এখনও।”

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫