বিষ্ণুপুরের জঙ্গল থেকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, গণধর্ষণের অভিযোগ পরিবারের

মৃতার পরিবারের দাবি গণধর্ষণের পরে খুন করা হয়েছে তাঁকে। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই ঘটনায় কিছু বলা যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বধূ। জঙ্গলে গিয়েছিলেন কাঠ কুড়াতে। বিকেলে বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেননি। তার পরই ওই মহিলার খোঁজখবর শুরু করেন বাড়ির লোকেরা। স্থানীয় বনকর্মীদের স্থানীয়েরা জঙ্গলের মধ্যে খোঁজখবর চালালেও তাঁর হদিশ মেলেনি। রবিবার ভোর থেকে আবারও জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করেন বনকর্মীরা। শেষে, গভীর জঙ্গলের মধ্যে ওই বধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার করেন তাঁরা। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ালো বাঁকুড়া জেলার(Bankura District) বিষ্ণুপুরে(Bishnupur)। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। মৃতার পরিবারের দাবি গণধর্ষণের পরে খুন(Gangraped and Murder) করা হয়েছে তাঁকে। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এই ঘটনায় কিছু বলা যাবে না।

আরও পড়ুন, আদিবাসী তরুণী খুনের ঘটনায় গ্রেফতারির পরেও হাইকোর্টে জনস্বার্থ মামলা

জানা গিয়েছে, শনিবার দুপুরে বিষ্ণুপুরের একটি জঙ্গলে কাঠ কুড়োতে যান বছর ৪৫-এর ওই বধূ(Tribal Women)। বিকেলে বাড়ি ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। গভীর জঙ্গলের মধ্যে এদিন ওই বধূর অর্ধ নগ্ন দেহ উদ্ধার হওয়ার পরে সেখানে পৌঁছান বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকেরা। তাঁরা সেখান থেকে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। এরপরে মৃতার পরিবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি খুনের আগে মহিলাকে গণধর্ষণ করা হয়েছে। সেই কারণেই অর্ধনগ্ন দেহ মিলেছে। দেহ যেখানে পড়েছিল সেখানে মাটিতে কোনও ভারী বস্তু হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ রয়েছে। এই সব দেখে তাঁদের ধারণা, বধূকে গণধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে। তাঁরা এই ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।  

আরও পড়ুন, বেআইনি নির্মাণ রুখতে KMC’র কড়া আইনের খসড়া গেল পুর-নগরোন্নয়ন দফতরে

ঘটনার জেরে বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, ‘দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিক ভাবে মৃতার শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।’ জানা গিয়েছে, মৃতার স্বামীই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানেই তিনি, গণধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন। যদিও গতকাল রাতেই তিনি পুলিশের কাছে স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছিলেন। এদিন সেই অভিযোগের সঙ্গে খুন ও গণধর্ষণের বিষয়টি জুড়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহিলাকে গণধর্ষণের পর খুন করে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। এদিকে মহিলা যে গ্রামের বাসিন্দা ছিলেন সেই চাঁচর গ্রামের মহিলারা অনেকেই আয়ের জন্য জঙ্গলের ওপর নির্ভরশীল। জঙ্গল থেকে কাঠ কিংবা অন্যান্য সামগ্রী সংগ্রহ করে বাজারে বিক্রি করেই তাঁদের দিন চলে। ফলে রোজ জঙ্গলযাত্রা প্রায় বাধ্যতামূলক। কিন্তু এদিনের ঘটনার পরে তাঁরা ভয় পেয়ে গিয়েছেন।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা