কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ভিসার আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে কলকাতা ও শিলিগুড়িতে। চলতি বছর আগামী ১ ডিসেম্বর থেকে এই দুই শহরের বর্তমান ভিসা আবেদন কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। সূত্রের খবর, ভিসা পরিষেবার দায়িত্বে থাকা DU Digital Global Limited-এর সঙ্গে বাংলাদেশের চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে। নতুন করে সেই চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ফলে পুরনো সংস্থার মাধ্যমে আর ভিসার আবেদন জমা নেওয়া হবে না।

বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, DU Digital Global Limited-এর পরিবর্তে অন্য একটি সংস্থাকে ভিসা পরিষেবা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তবে নতুন সংস্থার নাম এখনও প্রকাশ করা হয়নি। একই ভাবে, কলকাতা ও শিলিগুড়িতে নতুন আবেদন কেন্দ্র কোথায় তৈরি হবে, তা-ও স্পষ্ট নয়। এই বিষয়ে পরবর্তী বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গিয়েছে। তবে বর্তমান আবেদন কেন্দ্র বন্ধ হওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ যাওয়ার ভিসা পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। মূলত আবেদন জমা নেওয়া এবং ভিসা পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি বদল করা হচ্ছে। নতুন সংস্থার অধীনে কোথায় এবং কবে থেকে আবেদন গ্রহণ শুরু হবে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

চিকিৎসা, ব্যবসা কিংবা পর্যটনের জন্য বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে আপাতত নতুন নির্দেশিকার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন সংস্থা এবং আবেদন কেন্দ্রের ঠিকানা জানিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই আবেদনকারীরা পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

ইরানে জারি তালিবানি শাসন, গানের অনুষ্ঠানে হিজাব না পড়ায় ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর