ভূমি দফতরে প্রবেশ করে সাংবাদিক পরিচয় দিয়ে হুমকির অভিযোগ যুবকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি দফতরে ঢুকে হুমকির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সন্দেহ হওয়ায় দফতরে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। থানায় অভিযোগও জানানো হয়। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতারের। ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের চেম্বারে সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের চাঁদরা গ্রামের বাসিন্দা সমীরণ দাস বৈরাগ্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘোঁটে মঙ্গলবার দুপুরে।

অভিযোগ, সমীরণ দাস বৈরাগ্য দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভাতার ভূমি দফতরের আধিকারিক তমাল তরু মিশ্রের চেম্বারে আচমকা ঢুকে পড়ে। তারপরেই ভূমি দফতরের আটকানো অবৈধ বালি বোঝাই দুটি গাড়ি সহ বিভিন্ন বিষয়ে কৈফিয়ত চাইতে থাকে। কথাবার্তার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়তেই আধিকারিক দুই সঙ্গীকে বাইরে যেতে বলেন।

তখনই সমীরণ দাবি করে, ওই দু’জন তার ক্যামেরা পার্সন। তার সাংবাদিকতা পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএলআরও । অভিযোগ, সমীরণের কাছে কলকাতার একটি পোর্টাল চ্যানেলের সাংবাদিক পরিচয়পত্র অর্থাৎ প্রেস কার্ড  ও ‘বুম’ থাকলেও তিনি সক্রিয়ভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন । তাঁর আচরণে বালি মাফিয়ার যোগ রয়েছে বলে সন্দেহ করা হয় ।

পরিস্থিতি জটিল হয়ে উঠতেই সমীরণ দাস বৈরাগ্যকে অফিসে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিক তমাল তরু মিশ্র। পরে ভাতার থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। সমীরণ দাস বৈরাগ্যের আসল উদ্দেশ্য কী ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়