চূড়ান্ত তালিকায় নাম ‘বিচারাধীন’, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রফিক আলি গাজি (৪১)। পরিবারের দাবি, ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর নিজের নাম ‘বিচারাধীন’ তালিকায় দেখেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। সেই আতঙ্ক থেকেই আত্মঘাতী হওয়ার মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ পরিবারের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোলের সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন রফিক আলি। পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এসে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। খবর পেয়ে উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত প্রায় আটটা নাগাদ দেহটি উদ্ধার করে। পরবর্তী তদন্তের জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে।পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি এসআইআর সংক্রান্ত একটি নোটিস পাওয়ার পর থেকেই মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিলেন রফিক। এরপর প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছিলেন তিনি এবং সেই বিষয়টি পরিবারকেও জানিয়েছিলেন। বাড়ির লোকজন তাঁকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। তবে ২৮ তারিখ প্রকাশিত তালিকায় নিজের নাম ‘বিচারাধীন’ হিসেবে দেখে তিনি ভেঙে পড়েন বলে দাবি পরিবারের।

জানা গিয়েছে, শুধু রফিক আলিই নন, তাঁর পরিবারের আরও পাঁচজন সদস্যের নামও ওই বিচারাধীন তালিকায় রয়েছে। স্থানীয় সূত্রে খবর, ১৪১ নম্বর বুথের অন্তত ১১১ জন বাসিন্দার নামও একই তালিকায় রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মৃতের পরিবার ও এলাকার কিছু মানুষ। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য জামসিদুল ইসলাম সর্দার অভিযোগ করেন, সংখ্যালঘুদের নামই বেশি করে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তাঁর দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁর নামও বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি

নাইট ডিউটিতে চা পানের নামে ডাক্তারের ঘরে ঢুকে…, পুলিশের জালে ধূর্ত নার্স

‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

জোর ধাক্কা অভিষেকের! সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

একাই বুক চিতিয়ে রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি, মুম্বইয়ের বীরাঙ্গনা তরুণীকে চিনে নিন