এসআইআর শুনানির জন্য গ্রামে এসে প্রতিবেশীদের মারধরে মৃত যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সহ গোটা দেশের মানুষের কাছে এসআইআর একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। শুধু আতঙ্ক নয় এসআইআর কাড়ছে প্রাণও। ভারতীয় হয়েও দেশের মানুষ এটা প্রমাণ দিতে হচ্ছে বহু মানুষকে। বাংলা জুড়ে চলছে এসআইআরের শুনানি। তাতে ডাক পড়লে সমস্ত কাজ ফেলে ছুটতে হচ্ছে নাগরিকত্ব প্রমাণে। এসআইআর শুনানিতে ডাকা পাওয়ায় মঙ্গলবার এসেছিলেন গ্রামে। প্রতিবেশীরদের মারধরে মৃত্যু হল সেই যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে শ্যামপুর ডিহি মণ্ডল ঘাট এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম নাম শেখ আসগর(৪০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দু বছর আগে প্রতিবেশীদের ঝামেলা হওয়ার পর আসগর দীর্ঘদিন থেকে বাড়িছাড়া ছিলেন। শুনানির ডাক আসায় তিনি মঙ্গলবার ফিরেছিলেন বাড়ি। শেখ আসগর একটি মামলার  আসামি। তিনি  গ্রামে ফিরতেই এলাকার মানুষ ধরে বেধারক মারধর করে । খবর পেয়েই হাজির হয় পুলিশ।  গণপিটুনির হাত থেকে ওই আসামিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।  আসগরের  মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় হাওড়ার শ্যামপুর থানা এলাকার মধ্য ডিহি মন্ডলঘাট এলাকায় । অভিযোগ পুলিশ হেফাজতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও একথা মানতে নারাজ পুলিশ। 

আরও পড়ুন: ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাসের জন্য মমতাকে ধন্যবাদ দেবের, আর কী বললেন সাংসদ?

জানা গিয়েছে ডি মন্ডল ঘাটের ওই এলাকায় বছরখানেক আগে একটি অশান্তি হয় এবং আজগার এলাকার বাসিন্দা জানে আলমকে নিশংস ভাবে অস্ত্র দিয়ে মারধর করে পালিয়ে যায়। এরপর থেকেই সে পলাতক ছিল কিন্তু এসআই আর শুনানির জন্য সে বাড়ি ফিরে এলাকার মানুষ তাকে দেখতে পেয়েই ঘিরে ধরে  মারধর করে পরে পুলিশ পুলিশে  হাসপাতালে নিয়ে গেলে যেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং মৃত্যু হয়।  আসগরের পরিবারের  অভিযোগ গ্রামের মানুষের মারধরের পর পুলিশ হেফাজতেও তাঁকে মারধর করা হয়েছে এবং  তাতেই মৃত্যু হয়েছে। যদিও এই দাবি মানতে নারাজ পুলিশ। পরিবারের পক্ষ থেকে শ্যামপুর থানায় প্রতিবেশী সাতজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত  ৫ জনকে গ্রেফতার করেছে। 

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং