পাবজি খেলতে-খেলতে প্রেম, কর্নাটক থেকে বাংলার অজ গাঁয়ে হাজির তরুণী

হৃদয় জয় করার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি, ধুপগুড়ি (জলপাইগুড়ি): রবীন্দ্রনাথ তো লিখেই গিয়েছিলেন প্রেমেরও ফাঁদ পাতা ভূবনে, কে কোথা ধরা পড়ে কে জানে।

এটা যে নিছক কথার কথা নয়, তা আরও একবার প্রমাণিত হল। প্রেমেরও জোয়ারে, দোঁহারে ভাসাতে বাংলার এক অজ গাঁয়ে ছুটে এলেন কর্নাটকের এক তরুণী। এই প্রেমের কাছে নতজানু হল তরুণের রক্ষণশীল পরিবার।

এই প্রেমের খবর চমকপ্রদ তো বটেই। তার চেয়ে চমকপ্রদ একের সঙ্গে অন্যের প্রেমে পড়ার কাহিনি। শুনলে অবাক হবেন, জনপ্রিয় পাবজি খেলতে গিয়ে একে অন্যের প্রেমে পড়ে যান। প্রেম এতটাই গভীর যে প্রিয় বন্ধুকে দেখতে তাঁর বান্ধবী সুদূর কর্নাটক থেকে ছুটে এলেন। হৃদয় জয় করার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়িতে। শোনা যাক সেই কাহিনি।

ধূপগুড়ির বারোঘরিয়ার মধ্য বড়াগাড়ির আলসিয়ার মোড়ের বাসিন্দা সাইনুর আলম নিয়মিত পাবজি খেলেন। খেলতে খেলতেই কর্ণাটকের ফ্রিজার সঙ্গে তাঁর আলাপ। কখন যে প্রেমের ফুল ফুটল, তা কেউই খেয়াল করেননি। খেয়াল হতেই খেলার মধ্যে মারামারি বিলুকল বন্ধ । তারপর?

লজ্জা-লজ্জা করে হোয়াটসঅ্যাপে ফোন নম্বর চালাচালি,  আর তারপর ঘণ্টার পর ঘণ্টা কানে ফোন নিয়ে বুঁদ হয়ে থাকা। অনলাইনে দুজন দুজনকে দেখেছেন বটে। কিন্তু সামনা-সামনি? সেই স্বাদ মেটাতে বেঙ্গালুরু থেকে বিমানে চেপে শনিবার ধূপগুড়িতে হাজির ফ্রিজা। ডোরবেলের আওয়াজ শুনে সাইনুর দরজা খুলতেই বিস্ময়ের ঘোর আর কিছুতেই কাটতে চাইছে না।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২