দ্বিতীয় বিয়ে না পসন্দ, বাবা ও সৎ মাকে কোপাল ছেলে

হাসপাতাল সূত্রে খবর, অঞ্জনার শ্বাসনালি কেটে গিয়েছে। কৃত্রিমভাবে পাইপ লাগিয়ে বিকল্প শ্বাসনালি তৈরি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা বিয়ে করেছেন দ্বিতীয়বার। নতুন স্ত্রীকে নিয়ে শুরু করেছেন সংসার। তা মেনে নিতে পারেননি ছেলে। ধারালো অস্ত্র দিয়ে ছেলে এলোপাথাড়ি কোপ চালালেন বাবা ও সৎ মায়ের ওপরে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে বাবার। আর বাবার নতুন স্ত্রী লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। হুগলি জেলার জিরাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা।

জানা গিয়েছে, প্রথম স্ত্রীর মৃত্যুর পরে অঞ্জনা নামের এক মহিলাকে বিয়ে করেছিলেন চন্দ্রকান্ত সাহা। আর তারপরেই বাসস্ট্যান্ড লাগোয়া এক ব্যবসায়ীর বাড়ি ভাড়া নেন চন্দ্রকান্ত। সেখানেই শুরু করেন নতুন সংসার। সেই ঘটনা মেনে নিতে পারেননি ছেলে নীলকান্ত। মঙ্গলবার রাতে বাবার নতুন সংসারে হানা দেন ছেলে। শুরু হয় বচসা। আর তারপরেই ধারালো অস্ত্র নিয়ে চন্দ্রকান্ত এবং অঞ্জনার ওপর চড়াও হন ছেলে। শুরু করেন এলোপাথাড়ি কোপ।

আর্ত চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দেখা যায় ঘরের ভেতরে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছেন চন্দ্রকান্ত ও অঞ্জনা। এই ঘটনা ঘটিয়েই চম্পট দিয়েছিলেন নীলকান্ত।

এরপরে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত নব দম্পতিকে উদ্ধার করে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া সদর হাসপাতালে। চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় চন্দ্রকান্তর। হাসপাতাল সূত্রে খবর, অঞ্জনার শ্বাসনালি কেটে গিয়েছে। কৃত্রিমভাবে পাইপ লাগিয়ে বিকল্প শ্বাসনালি তৈরি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত নীলকান্ত সাহাকে বলাগড় স্টেশন থেকে গ্রেফতার (ARREST) করে পুলিশ।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত