যাত্রীদের জন্য দু:সংবাদ, এপ্রিল থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

 ট্রেন যাত্রীদের জন্য বাংলা নববর্ষের শুরুটা খুব একটা ভালো হবে না বললেই চলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেন যাত্রীদের জন্য বাংলা নববর্ষের শুরুটা খুব একটা ভালো হবে না বললেই চলে। কারণ, ওই দিন থেকে বৃদ্ধি পেতে পারে ভাড়া। জানা গিয়েছে, ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে ভাড়া। তবে লোকাল ট্রেনের নয়, দূরপাল্লার যাত্রীদের পকেটে পড়তে পারে কোপ। ডিজেল ট্যাক্সের কারণে দূরের ট্রেনের টিকিটের উপর বসতে চলেছে বসতে চলেছে আলাদা চার্জ। যার কারণে বৃদ্ধি হচ্ছে ভাড়া। জানা গিয়েছে, ট্রেনের টিকিট বুকিংয়ের সময়ই কেটে নেওয়া হবে ওই চার্জ। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড।

রেল আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে যে, রেল মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত দিলেই দূরপাল্লার ডিজেল চালিত ট্রেনের ভাড়া বাড়ানো হবে। জেনারেল টিকিটের ক্ষেত্রে ১০ টাকা, স্লিপার ক্লাসের ক্ষেত্রে ২৫ টাকা। আর এসি ক্লাসের ক্ষেত্রে ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে ভাড়া। মনে করা হচ্ছে লোকাল ট্রেনের ক্ষেত্রে এই ভাড়া বৃদ্ধি তেমন কোনও প্রভাব ফেলবে না।

কারণ, জ্বালানির বাজার দিনে-দিনে সীমানা ছাড়িয়ে উপরের দিকে উঠেই চলেছে। আর জ্বালানির জন্য ভারত পুরোপুরি আমদানির ওপর নির্ভরশীল। আর দূরপাল্লার ট্রেনগুলি বেশিরভাগই ডিজেলের উপর নির্ভরশীল। তাই ঘাটতি মেটাতে ভাড়া বাড়ানোর পথেই হাঁটতে চলেছে রেল। 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত