মোল্লা ইউনূসের ‘ভিখারি বাংলাদেশ’কে ঋণ দিতে চাইছে না বিদেশি দাতা সংস্থাগুলো

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নব্য রাজাকারদের নেতা মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় ক্রমশই ভিখারি হয়ে উঠেছে বাংলাদেশ। আর ভিখারি বাংলাদেশকে ঋণ দিতে চাইছে না কোনও দেশ, উন্নয়ন সহকারী ও দাতা সংস্থাগুলো। শেখ হাসিনা জমানায় ২০২৩ সালের জুলাই থেকে নভেম্বর মাসে বিদেশি সংস্থাগুলো থেকে যত ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার তুলনায় চলতি বছরের জুলাই-নভেম্বরে ঋণের প্রতিশ্রুতি ৯১ শতাংশ কমেছে। খোদ মোল্লা ইউনূস সরকারের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন বিভাগের রিপোর্টেই এমন চোখ কপালে ওঠার মতো তথ্য প্রকাশ পেয়েছে। আর পরিসংখ্যান যথেষ্টই অশনিসঙ্কেত বলে মনে করছেন বিশিষ্ট অথনীতিবিদরা। আনু মুহাম্মদ থেকে জাহিদ হোসেনের মতো কট্টর ইসলামিপন্থী অর্থনীতিবিদরাও স্বীকার করেছেন, মোল্লা ইউনূসের জমানায় মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলির বাড়বাড়ন্ত হওয়ায় বিদেশি সংস্থাগুলো ঋণ দিতে ভয় পাচ্ছেন। আর তার ফলে অর্থনৈতিক পঙ্গুত্ব প্রাপ্তির সম্ভাবনা দেখা দিয়েছে।

ইআরডি-র রিপোর্ট বলছে, ২০২৩ সালের জুলাই-নভেম্বর মাসে বিভিন্ন দেশ, উন্নয়ন সহকারী ও দাতা সংস্থাগুলো থেকে ৫৮৫ কোটি ৯১ লাখ ডলারের ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছিল বিগত সরকার। আর কোটা সংস্কার আন্দোলন শুরু এবং মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে জঙ্গিবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার জেরে চলতি বছরের জুলাই থেকে নভেম্বরে ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি মিলেছে মাত্র ৫২ কোটি ২৬ লাখ ডলারের। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯১ শতাংশ কম।

শুধু ঋণ ও অনুদানের প্রতিশ্রুতিই কম মেলেনি অর্থ ও কর ছাড় আদায়েও চরম ব্যর্থ হয়েছে মোল্লা ইউনূসের নেতৃত্বাধীন জঙ্গিবাদি সরকার। ইআরডি’র রিপোর্ট বলছে, ‘২০২৩-২৪ অর্থবছরের জুলাই-নভেম্বরে অর্থছাড়ের পরিমাণ ছিল ২১১ কোটি ৭০ লাখ ডলার। আর চলতি বছরে তা দাঁড়িয়েছে ১৫৪ কোটি ৩৭ লাখ ডলার। অর্থা‍ৎ অর্থ ছাড় কমেছে ৫৭ কোটি ৩২ লাখ ডলার বা ২৭ শতাংশ। গত পাঁচ মাসে সুদ ও আসল মিলিয়ে ১৭১ কোটি ১০ লাখ ডলার ঋণ পরিশোধ করতে হয়েছে সরকারকে। অর্থা‍ৎ পকেট থেকে ১৬ কোটি ডলার দিতে হয়েছে। জামায়াত ইসলামি ঘনিষ্ঠ অর্থনীতিবিদ আনু মুহাম্মদের মতে, ‘মোল্লা ইউনূস সরকারের ওপরে ভরসা রাখতে পারছে না বিদেশি দাতা সংস্থাগুলি। এখন ভিক্ষা পাত্র হাতে আমেরিকা, ব্রিটেন, চিন-সহ বিশ্বের আর্থিক শক্তিশালী দেশগুলির দরজায় কড়া নাড়া বাদে আর কোনও বিকল্প রাস্তা নেই।’

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর