রুপোর সঙ্গে চিনের সংযোগ, এক লাফে দাম বাড়ল ১৪ হাজার, হঠাৎ করে সস্তা সোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালে লাফিয়ে বেড়েছে সোনা-রুপোর দাম। যে হারে সোনালি ও রূপালি ধাতুর দাম বেড়েই চলেছে তাতে সাধারণ মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। সোনা দাম বৃদ্ধি নিয়ে মানুষ নিয়ে অতটাও অবাক না হলেও রুপোর দাম বৃদ্ধির গতি সকলকে হতবাক করে দিয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর), সপ্তাহের প্রথম দিনে ট্রেডিং শুরুর পরেই MCX-এ বাজার খোলার সঙ্গে সঙ্গে রুপোর দাম প্রতি কেজিতে ১৪০০০ টাকারও বেশি দাম বেড়েছে এবং ১ কেজি রুপোর দাম ২.৫৪ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। তবে, সোনার দামে মিলেছে কিছুটা স্বস্তি। কমেছে দাম। তবে রুপোর দামের পিছনে অনেকে চিনের সংযোগের কথা তুলে ধরেছেন।

রুপোর দাম কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। গত সপ্তাহে মাত্র চার দিনের মধ্যে, প্রতি কেজিতে রুপোর দাম ৩২,০০০ টাকারও বেশি বেড়েছে। সোমবার, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রুপোর দাম আগের দাম ২৩৯,৭৮৭ থেকে বেড়ে নতুন সর্বোচ্চ দাম ২৫৪,১৭৪ টাকায় পৌঁছেছে। দিনের শুরুতেই মূল্যবান ধাতুটির দাম ১৪,৩৮৭ টাকা বেড়ে গিয়েছে।

অন্যদিকে সোনা সস্তা হয়ে গিয়েছে কিছুটা। সোমবার সোনার দামে মন্দা দেখা দিয়েছে। ৫ ফেব্রুয়ারি শেষ হওয়া MCX সোনার দাম খোলার সময় প্রতি ১০ গ্রামে ১,৩৯,৫০১ টাকায় নেমে এসেছে, যা এর আগের দাম ১,৩৯,৮৭৩ টাকা থেকে ৩৭২ টাকা কমেছে। সোনার দামের দ্রুত বৃদ্ধির তুলনায় দামের এই পতন সামান্য হলেও, এটি স্বস্তি খবর বলেই মনে করছেন অনেকে।

রুপোর দামের এই লাফিয়ে বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন ডলারের দুর্বলতা এবং ফেডের সুদের হার বৃদ্ধির প্রত্যাশায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছে। রূপার ক্ষেত্রে, শিল্পের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সরবরাহ কমে গিয়েছে। বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে ইলেকট্রনিক্স সবকিছুতেই রূপা ব্যবহৃত হয় এবং এর চাহিদা পরিমাপ করার জন্য এটি ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে রুপোর উপর চিনের কঠোর ব্যবস্থা নেওয়ার খবরে চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, বিশ্বের বৃহত্তম রুপো উৎপাদনকারী দেশ চিন ২০২৬ সালের ১ জানুয়ারী,  থেকে রপ্তানির উপর নিষেধাজ্ঞা কঠোর করার প্রস্তুতি নিচ্ছে। জানা গিয়েছে, শি জিনপিং সরকার রপ্তানি লাইসেন্সের উপর নিয়ন্ত্রণ জারি করতে পারে, যার ফলে রপ্তানি সীমিত হতে পারে। এটাই অনেকে দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখছে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার মালিক এলন মাস্কও রুপোর দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক্সে একটি পোস্টে লিখেছেন, “এই দাম বৃদ্ধি ভাল নয়, অনেক শিল্প প্রক্রিয়ার জন্য রূপার প্রয়োজন হয়।”

বাড়ল না জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা