আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা। আপনি কি ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন? তাহলে এই খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ। আগামী ১৫ জুন থেকে ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে বড় পরিবর্তন আনছে ব্যাঙ্ক। এর প্রভাব সরাসরি পড়তে পারে গ্রাহকদের খরচের উপর।

পরিবহণ খরচে নতুন চার্জ

একটি স্টেটমেন্ট সাইকেলে পরিবহণ সংক্রান্ত খরচ ৪০ হাজার টাকা ছাড়ালেই দিতে হবে ১ শতাংশ চার্জ এবং তার সঙ্গে জিএসটি। তবে বিমান যাত্রার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

জ্বালানি খরচে বাড়তি ব্যয়

এবার থেকে জ্বালানি কেনার ক্ষেত্রে চার্জের সীমা কমানো হচ্ছে। আগে ৫০ হাজার টাকার বেশি ফুয়েল ট্রানজ্যাকশনে চার্জ প্রযোজ্য হত। নতুন নিয়মে সেই সীমা কমে ৩০ হাজার টাকা হচ্ছে। এর বেশি খরচ হলে ১ শতাংশ চার্জের সঙ্গে জিএসটি দিতে হবে।

আরও পড়ুনঃ গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশি মুদ্রায় লেনদেনে বদল

ডায়নামিক কারেন্সি কনভার্সন বা DCC চার্জেও পরিবর্তন আনা হয়েছে। কার্ডের ধরন অনুযায়ী ১ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত চার্জ এবং অতিরিক্ত জিএসটি ধার্য হতে পারে।

সুদের হিসাবেও নতুন নিয়ম

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সুদ গণনায়। কোনও গ্রাহক আগের মাসে আংশিক বিল পরিশোধ করে থাকলে, চলতি মাসে সম্পূর্ণ বিল মিটিয়েও আগের বকেয়া অর্থের উপর সুদ গণনা চলতে থাকবে। সেই সুদের অঙ্ক পরবর্তী স্টেটমেন্টে যোগ হবে।

এই সমস্ত পরিবর্তন আনছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। ফলে ১৫ জুনের আগে নিজের ক্রেডিট কার্ডের নিয়ম ও চার্জ কাঠামো ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বন্যায় ভেসে যাচ্ছিল বাছুর, জীবনের তোয়াক্কা না করেই জলে ঝাঁপ যুবকের, ভাইরাল ভিডিও 

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টে নোটিস দিল দিল্লি পুলিশ

‘ভারতের মতোই শত্রু’, POK-তে আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য