গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাড়িতে পরিচারিকারা কাজ করলে তাদের মাসে একটি নির্দিষ্ট বেতন দেওয়া হয়। অথচ গৃহবধূরা বাড়িতে দিন-রাত পরিশ্রম করছেন, তাদের দিকে কেন নজর দেওয়া হয় না। গৃহবধূদেরও মাসে একটি অঙ্কের টাকা দেওয়া উচিত। আজ, বৃহস্পতিবার এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। সঙ্গে দেশের শীর্ষ আদালত এও নির্দেশ দিয়েছে মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা উচিত গৃহবধূদের। তারাই দেশের আসল কারিগর, এদিন ঐতিহাসিক রায় দিতে গিয়ে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

আরও পডুন: এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

কিন্তু কোন প্রেক্ষিতে এমন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? ঘটনার সূত্রপাত ২০০১ সালে। পঞ্জাবে রেশমা নামের এক গৃহবধূ ২০০১ সালের নভেম্বরে গাড়ি দুর্ঘটনায় মারা যান। তাঁর স্বামী ও তিন সন্তান জীবিত ছিল। দুর্ঘটনার জেরে স্ত্রীয়ের মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যান ওই ব্যক্তি। ২০০৩ সালে তাঁকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে ট্রাইব্যুনাল। কিন্তু ততদিনে এই পথ দুর্ঘটনার বিষয়টি পৌঁছে যায় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। সেই মামলা গত ২০২৪-এর ডিসেম্বরে বিবেচনার জন্য ওঠে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। একটি পথ দুর্ঘটনা সংক্রান্ত মামলায় ক্ষতিপূরণ দিতে এতদিন সময় কীভাবে লাগে? এই প্রশ্নই এদিন তোলে দেশের শীর্ষ আদালত। পথ দুর্ঘটনা সংক্রান্ত মামলায় ক্ষতিপূরণের দিকটি গুরুত্ব দিয়ে দেখতে হবে ও একবছরের মধ্যে সমস্যার সমাধান করতে নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এন কোটিস্বর সিংয়ের বেঞ্চের।

বিষয়টি সব রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের গুরুত্ব দিয়ে দেখতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সঙ্গে গৃহবধূদের আর্থিক সাহায্যের বিষয়ে শীর্ষ আদালতের মন্তব্য, ‘আমরা আজ একটা নতুন নীতি লাগু করছি। একজন গৃহবধূর অবদান কেবল গৃহস্থালির গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। বরং জাতি ও সমাজ গড়ার ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মোটর ভেহিকেলস অ্যাক্টের আওতায় ক্ষতিপূরণ নির্ধারণের সময়ে একজন গৃহকর্ত্রীর মৃত্যুর কারণে একটি পরিবার যে ক্ষতির সম্মুখীন হয়, তাকে স্বতন্ত্রভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।’

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে