রান্নাঘরে LPG-র বিকল্প ইথানল? কেন্দ্রের নয়া পরিকল্পনায় মিটতে পারে আম জনতার সমস্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রান্নাঘরে গৃহস্থালির রান্নার জ্বালানি হিসেবে ইথানলকে LPG এর পাশাপাশি একটি বিকল্প হিসেবে চালুর পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। এ নিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক একটি নীতিমালা তৈরির কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে এখনই LPG পুরোপুরি তুলে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে একটি নীতি তৈরি করা হচ্ছে ইথানলকে রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করার। বর্তমানে ভারতে বিপুল পরিমাণ ইথানল মজুত রয়েছে। তাই পরিবহনের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও ইথানল ব্যবহারের উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। 

রান্নার জ্বালানিতে আমদানিনির্ভরতা কমানো এবং পরিচ্ছন্ন ও তুলনামূলক সাশ্রয়ী বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে ইথানল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এর একটি বড় অংশ এখনও অব্যবহৃত রয়েছে। সেই উৎপাদনকে কাজে লাগাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। বিগত কয়েক বছর ধরেই ক্রুড তেলের (Crude Oil) উপরে নির্ভরশীলতা কমাতে পেট্রোলে ইথানল মেশানো হচ্ছে। বর্তমানে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানো হয়, যা ই২০ (E20) হিসাবে প্রচলিত। তবে বর্তমানে ভারতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইথানল উৎপাদন হচ্ছে। সেই জন্যই LPG এর পরিবর্তে নয়, বরং LPG এর পাশাপাশি ইথানলকে একটি বিকল্প রান্নার জ্বালানি হিসেবে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ, গ্রাহকদের জন্য আরও একটি জ্বালানির বিকল্প তৈরি করাই সরকারের উদ্দেশ্য। ইথানল ব্যবহার করতে বিশেষ ধরনের ইথানল ভিত্তিক কুক স্টোভ প্রয়োজন হবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি এমন একটি স্বদেশি প্রযুক্তির স্টোভের প্রদর্শন করেছেন, যাতে ইথানল জল মিশ্রণ ব্যবহার করে রান্না করা সম্ভব বলে দাবি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। পেট্রোলিয়াম মন্ত্রক নীতিমালা তৈরির কাজ করছে। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর ধাপে ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করা হতে পারে। এর ফলে সাধারণ মানুষের জন্য LPG এর পাশাপাশি নতুন জ্বালানির বিকল্প পাওয়া যেতে পারে, দীর্ঘমেয়াদে রান্নার খরচ কমার সম্ভাবনা তৈরি হতে পারে। এর পাশাপাশি আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমবে এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়লে দীর্ঘমেয়াদে পরিবেশগত সুবিধাও মিলতে পারে।

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

মুম্বইয়ে ৮৪ কোটি টাকার বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

সস্তার গয়না কিনছেন? অ্যামাজন-টিকটকের কিছু পণ্যে মিলল ক্যানসারের উপাদান

শহিদ পরিবারকে মাসে ১০ হাজার টাকা সাহায্যের আশ্বাস ঋতব্রতর

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী যুবতীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি