ফ্লিপকার্টে সস্তায় পাওয়া যাচ্ছে CMF ও Nothing-এর ফোন, জেনে নিন কোন মডেলের কত দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মুখেই বিভিন্ন পণ্যের উপরে অবিশ্বাস্য ছাড়ের পসরা নিয়ে হাজির হচ্ছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বহুল প্রতীক্ষিত Big Billion Days Sale। আর ওই সেলে ক্রেতাদের সামনে অবিশ্বাস্য অফার নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন মোবাইল নির্মাতা সংস্থা। বিশেষ করে CMF ও Nothing ব্র্যান্ডের একাধিক জনপ্রিয় ফোনে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়, যা অনেক টেকপ্রেমীর নজর কাড়তে শুরু করেছে।

প্রথমেই আসি CMF Phone 2 Pro–র কথায়। শুরুতে যার দাম ছিল প্রায় 18,999 টাকা, সেই ফোনটি এবার সেলে পাওয়া যাবে মাত্র 14,999 টাকায়। 6.77-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, শক্তিশালী MediaTek Dimensity 7300 Pro প্রসেসর এবং 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ, সব মিলিয়ে এই দামে ফোনটি নিঃসন্দেহে বাজেট সেগমেন্টে বড় প্রতিযোগী।

অন্যদিকে, Nothing Phone 3a ক্রেতাদের জন্য এবার আরও সহজলভ্য। লঞ্চের সময় দাম ছিল 24,999 টাকা, কিন্তু বিগ বিলিয়ন ডেজ অফারে পাওয়া যাবে মাত্র 20,999 টাকায়। এতে থাকছে Snapdragon 7s Gen 3 চিপসেট, 5000mAh ব্যাটারি এবং দারুণ ক্যামেরা পারফরম্যান্স, যা তরুণ ব্যবহারকারীদের মধ্যে বিশেষ জনপ্রিয়। যারা কিছুটা প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তাদের জন্য রয়েছে Nothing Phone 3a Pro, যার দাম 29,999 টাকা থেকে কমে এসেছে 24,999 টাকায়। এছাড়া Nothing Phone 3–এর ক্ষেত্রেও এবার পাওয়া যাচ্ছে অভাবনীয় ছাড়। প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে এই ফোনটি। অফারে মডেলটির দাম এসে দাঁড়িয়েছে মাত্র 34,999 টাকায়।

এই ছাড়গুলো শুধু টেকপ্রেমীদেরই নয়, সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীদেরও দারুণভাবে উপকৃত করবে। সঙ্গে রয়েছে ব্যাংক অফার, এক্সচেঞ্জ বোনাস ও EMI সুবিধা, যা এই সেলের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে বলা যায়, ফ্লিপকার্টের Big Billion Days শুধুমাত্র কেনাকাটার উৎসব নয়, বরং সঠিক সময়ে স্মার্টফোনকে উন্নত করে তোলার এক সুবর্ণ সুযোগ। বিশেষ করে CMF ও Nothing ফোনের সিরিজে পাওয়া এই ছাড় গ্রাহকদেরকে নতুন সুযোগ দিতে চলেছে।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান