মুকেশ আম্বানিকে ফের টেক্কা, বিশ্বের ধনকুবেরদের তালিকায় ষষ্ঠস্থানে গৌতম আদানি

আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১৮ বিলিয়ন ডলার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়ছে আদানি-উইলমার গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির। সম্পদের নিরিখে ফের টেক্কা দিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিকে। শুধু তাই নয়, এক লাফে বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকায় ষষ্ঠস্থানে পৌঁছে গেলেন। শুধু মুকেশ আম্বানিকে নয়, বিশ্বের আরও একাধিক ধনকুবেরকে পিছনে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গুজরাতি ব্যবসায়ী। ব্যক্তিগত সম্পত্তির নিরিখে অনেকটাই পিছিয়ে পড়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ ধনকুবেরদের তালিকায় তাঁর ঠাঁই হয়েছে একাদশতম স্থানে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ ইনডেক্স’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১৮ বিলিয়ন ডলার। আর সম্পদের নিরিখে গুগল এর দুই কর্ণধার তথা প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিনকে পিছনে ফেলে দিয়েছেন। ১১৬ বিলিয়ন ডলারের মালিক ল্যারি পেজ ধনকুবেরদের তালিকায় রয়েছেন সপ্তমস্থানে আর সের্গেই ব্রিন ১১০ বিলিয়ন ডলার নিয়ে রয়েছেন অষ্টমস্থানে। শীর্ষস্থানে রয়েছেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ২৪৯ বিলিয়ন ডলার। অনেক পিছিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন ই-কমার্স সংস্থা  অ্যামাজন কর্ণধার জেফ বেজোস। তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৭৬ বিলিয়ন ডলার।’

‘ব্লুমবার্গ ইনডেক্স’ অনুযায়ী, ব্যক্তিগত সম্পদের নিরিখে বিশ্বের ধনকুবেরদের তালিকায় একাদশতমস্থানে রয়েছেন রিলায়েন্স কর্ণধার। শেয়ারবাজারে রিলায়েন্সের বিভিন্ন সংস্থার শেয়ারের দাম কমায় গত কয়েক সপ্তাহে মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পত্তি কমেছে। বর্তমানে তাঁর ব্যক্তিগত সম্পত্তি দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলার।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত