নববর্ষের প্রাক্কালে আরও মহার্ঘ সোনা, দাম বাড়ল রুপোরও

নতুন বছরে সোনালাভ হল আরও কিছুটা কঠিন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বছর শেষ হতে আর এক সপ্তাহও বাকি নেই। আর ঠিক দুদিন পরেই বিদায় নিতে চলেছে বাংলা বছর ১৪৩৩। আর তার ঠিক পরের দিন অর্থাৎ শুক্রবার নববর্ষের হাত ধরে শুরু হবে নতুন বছর ১৪৩৪। কিন্তু নববর্ষের ঠিক আগে আগেই মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের বাড়ল সোনার দাম। ফলে নতুন বছরে সোনালাভ হল আরও কিছুটা কঠিন। 

মঙ্গলবার সকালে কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি বেড়েছে ৪০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় বেড়েছে ৪০০ টাকা। সোমবার পর্যন্ত কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৮ হাজার ৬০০ টাকা। মঙ্গলবার সেটাই ৪০০ টাকা বেড়ে হল ৪৯ হাজার টাকা। একইভাবে বেড়েছে ২৪ ক্যারেট সোনার দামও। মঙ্গলবার সকালের বাজারদর বলছে কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি বেড়েছে ৪৩ টাকা। ফলে ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৪৩০ টাকা। সোমবার পর্যন্ত কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫৩ হাজার ২০ টাকা। মঙ্গলবার সেটাই বেড়ে হয়েছে ৫৩ হাজার ৪৫০ টাকা।

অন্যদিকে সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপোর দামও। সোমবার পর্যন্ত কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ছিল ৬৭৭০ টাকা। মঙ্গলবার সেটাই বেড়ে হয়েছে ৬৮১০ টাকা। অর্থাৎ প্রতি একশো গ্রামে ৪০ টাকা বেড়েছে রুপোর দাম। ফলে এক কেজি রুপোর দাম ৪০০ টাকা বেড়ে হয়েছে ৬৮ হাজার ১০০ টাকা,  সোমবার যা দাঁড়িয়েছিল ৬৭ হাজার ৭০০ টাকায়।   

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত