দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীবারে অনেক সস্তা হল সোনা, ৭০ হাজারের নীচে নামল রুপো

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারে মা লক্ষ্মীর কৃপায় খানিকটা স্বস্তি পেল মধ্যবিত্তরা। অনেকটা সস্তা হল সোনার দাম। বৈশাখ মাস থেকে ফের শুরু হয়ে যাবে বিয়ের মরশুম। আর বিয়েতে ধনী, মধ্যবিত্ত এবং গরিব সকলেই কম-বেশি সোনা কিনে থাকেন। তবে গত কয়েক দিনে সোনার দাম বেশ কিছুটা বেড়ে যাওয়ায় ভীষণভাবে সমস্যায় পড়তে হচ্ছিল মধ্যবিত্তদের। কিন্তু বৃহস্পতিবার সকালে তাদের মুখে দেখা গেল হাসি। একলাফে ১৬০০ টাকা কমে গেল গেল সোনার দাম। লক্ষ্মীবার শহর কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৪৮ হাজার ২০০ টাকা (১০ গ্রাম)। গতকাল দাম ছিল ৪৯ হাজার ৮০০ টাকা। 

পাশাপাশি, শহরে ২৪ ক্যারেট সোনার দামেও ঘটেছে বড়সড় পতন। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে  ৫২ হাজার ৫৮০ টাকা। গতকাল দাম ছিল ৫৪ হাজার ৩৩০ টাকা। অর্থাৎ ১৭৫০ টাকা হ্রাস পেয়েছে। চলতি মাসের পয়লা তারিখে ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৬ হাজার ৭০০ টাকা এবং ২৪ ক্যারেটের মূল্য ছিল ৫০ হাজার ৯৫০ টাকা। পরে ধীরে-ধীরে সেটা বাড়তে থাকে। 

অন্যদিকে, ৭০ হাজারের নীচে নেমেচে রুপোর দাম। বৃহস্পতিবার প্রতি ১ কেজি রপোর দাম কমে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪০০ টাকা। গতকাল দাম ছিল ৭১ হাজার ২০০ টাকা। অর্থাৎ প্রতি ১০০ গ্রামে ১৮০ টাকা করে কমেছে রুপোর দাম।  

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ