আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রেনে ভ্রমণকারীদের জন্য সুখবর, ফের চালু হল বিনামূল্যের বিশেষ পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: ট্রেনের যাত্রীদের জন্য খুশির খবর। ফের বিনা পয়সায় বিশেষ পরিষেবা চালু করতে চলেছে রেল কর্তৃপক্ষ। দেশে করোনা সংক্রমণ বাড়ার পর থেকেই ভারতীয় রেল এসি কামরাগুলিতে কম্বল, বালিশ এবং চাদর দেওয়া বন্ধ করে দিয়েছিল। একই সঙ্গে বগিগুলিতে পর্দার ব্যবহারও বন্ধ হয়ে যায়। চালানো হতো না এসিও। তবে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ট্রেনে ভ্রমণকারীদের জন্য বিনামূল্যে কম্বল, চাদর ও বালিশ পরিষেবা চালু করে দেওয়া হল। রেল মন্ত্রক ও রেল বোর্ডের তরফ থেকে যৌথভাবে এমনটাই জানানো হয়েছে। 

করোনার বাড়বাড়ন্তের জন্য সেই ২০২০ সালের মে মাসে কম্বল, চাদর, বালিশ, তোয়ালে ইত্যাদি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। যার ফলে বেশ সমস্যায় পড়তে হচ্ছিল ট্রেনের ভ্রমণকারীদের। মনে করা হয়েছিল গতবছর এই পরিষেবা চালু করা যাবে। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সমস্ত পরিকল্পনাকে বদলে দিয়েছিল। তবে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। তাই রেলমন্ত্রকের তরফ থেকে প্রতিটি জোনকে বিজ্ঞপ্তি পাঠিয়ে এই পরিষেবা চালু করার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

শীতকালে যাত্রীদের ভ্রমণের সময় চাদর, কম্বল, বালিশ ইত্যাদি না দিলেও তার জন্য বিকল্প ব্যবস্থা করেছিল রেল কর্তৃপক্ষ। যাত্রীদের থেকে ৩০০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছিল। আর বিনিময়ে বালিশ, বালিশের কভার, বিছানায় পাতার চাদর, কম্বল দেওয়া হচ্ছিল যাত্রীদের। আর একবার ব্যবহার করার পর সেগুলি ফেলে দেওয়া হত।

Published by:

Share Link:

More Releted News:

সপ্তাহজুড়ে ১২,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, কত দাম হল?

গরমে চাহিদা তুঙ্গে, ফ্লিপকার্টে অর্ধেক দামে মিলছে Split AC

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

ডলারের চাপে কমলো সোনা ও রুপার দাম

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ