Hyundai Second Largest Carmaker : ৬৪,২০১ ইউনিট গাড়ি বিক্রি করে দ্বিতীয় স্থানে এই সংস্থা 

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : সম্প্রতি সারা বিশ্ব জুড়ে গাড়ির চাহিদা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এই প্রতিযোগিতার মাঝেই Hyundai Motor India Limited (HMIL) ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা হয়ে উঠেছে। সংস্থার তরফে জানা গেছে, তারা এই চলতি বছরেরই সেপ্টেম্বর মাসে মোট ৬৪,২০১ ইউনিট গাড়ি বিক্রয় নিবন্ধিত করেছে। যেগুলির মধ্যে সংস্থাটি দেশীয় বাজারে ৫১,১০১ টি গাড়ি বিক্রি করেছে ও বিদেশে ১৩,১০০ টি গাড়ি প্রেরণ করেছে। সংস্থাটি জানিয়েছে, গত মাসে তথা সেপ্টেম্বরে তারা দেশীয় বাজারে সর্বাধিক SUV বিক্রি করেছে। জানা গেছে, মোট বিক্রি হওয়া গাড়ির মধ্যে ৭০ শতাংশই হল SUV ।

সংস্থাটির থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা গেছে, সারা দেশ জুড়ে তারা ৫টি SUV মডেল বিক্রি করে আসছে। যেগুলি হল : Exter, Venue, Creta, Tucson, এবং সদ্য চালু হওয়া Alcazar। হুন্ডাই সম্প্রতি দেশীয় বাজারে তাদের CNG লাইনআপ নিয়ে এসেছে , যা নিয়ে সংস্থাটি যথেষ্ট আশাবাদী। সংস্থাটি সগর্বে ঘোষণা করেছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা দেশীয় ও আভ্যন্তরীণ বাজারে মোট ৫ লক্ষ ৭৭ হাজার ৭১১ ইউনিট গাড়ি বিক্রি করেছে ও শুধুমাত্র সেপ্টেম্বরে বিক্রি হওয়া গাড়ির মধ্যে CNG গাড়ি হল ১৩.৮% ।

Hyundai Motor India Limited-এর দুর্দান্ত বিক্রির বিষয়ে সিইও শ্রী তরুণ গর্গ জানিয়েছেন, “সেপ্টেম্বর মাসেই আমরা আমাদের লাইনআপে দুর্দান্ত SUV Alcazar প্রবর্তন করেছি। যা, ৬-৭ সিটার গাড়ির মানদণ্ডকে পুনরুত্থিত করেছে। এছাড়া EXTER, VENUE এবং CRETA এর জন্য Hyundai Motor India Limited সেপ্টেম্বরে ৭০% SUV বিক্রি করতে সক্ষম হয়েছে। আমাদের EXTER এবং Grand i10-এ ডুয়াল সিলিন্ডার CNG গাড়িগুলি ভারতীয় গ্রাহকদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা উৎসবের মরশুমে অনেক নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি, যা আগামী দিনে গাড়ির বিক্রিকে আরও বর্ধিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস