সুদের হার হ্রাস , নজরে রঘুরাম রাজন

বিশেষ একটি গোষ্ঠীর স্বার্থে সুদের হার হ্রাসের সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সুদের হার হ্রাস নিয়ে সন্দেহের তালিকায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। সূত্র পাওয়া খবর উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, বিশেষ একটি গোষ্ঠীকে মোটা টাকার ঋণ নেওয়ার রাস্তা সহজ করে তুলতে সুদের হার হ্রাস করেছিলেন রঘুরাম রাজন। প্রতিবেদন বলছে, তথ্যাধিকার আইনের দৌলতে দ্য রিপোটার্স কালেক্টিভ এই সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য পেয়েছে।

প্রতিবেদন অনুসারে, তৎকালীন অর্থ সচিব রাজীব মেহরশির  দাবি করেছিলেন,  ব্যবসায়ী এবং নাগরিকদের ঋণ নেওয়ার পথকে সহজ তোলার জন্য সুদের হার হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থমন্ত্রকের পদস্থকর্তারা এই ব্যাপারে তদন্তেরও দাবি তুলেছিলেন। কিন্তু বিষয়টা বেশিদূর যায়নি।

প্রতিবেদন বলছে, এক হোয়াইট ম্যানের কথা। এই হোয়াইট ম্যান বলতে অরুণ জেটলিকেই বোঝান হয়েছে বলে দাবি আলজারিরার। প্রতিবেদন এও বলছে, সুদের হার হ্রাস-বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে আরবিআইয়ের মতপার্থক্য হয়ে থাকে। তবে এ ক্ষেত্রে যেটা হয়েছে, তা হল বিশেষ একটি গোষ্ঠী এবং উন্নয়নশীল দেশ যাতে বিশাল পরিমাণে ঋণ নিতে পারে, তার জন্য সুদের হার হ্রাসের সিদ্ধান্ত নিয়েছিলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এই প্রতিবেদন যে চাঞ্চল্যকর, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মোদি সরকার প্রয়োজনে রঘুরাম রাজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতে পারে, তেমনই খবর আলজাজিরার।

জানা গিয়েছে, মোদি সরকার ক্ষমতায় আসার ঠিক এক বছর বাদে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উচ্চপদস্থ কর্তাদের অভিযোগ ছিল, উন্নয়নশীল দেশ যাতে মোটা টাকার ঋণ নিতে পারে, সে কথা মাথায় রেখে সুদের হার নির্ধারণ করেছিল আরবিআই।   

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত