মাত্র 80 পয়সা খরচ হবে প্রতি কিমিতে, বাজারে আসছে প্রথম সৌরবিদ্যুৎ চালিত গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকের ইচ্ছে থাকলেও জ্বালানির খরচের ভয়ে গাড়ি কেনার শখ পূরণ করে উঠতে পারেন না। তাঁদের সেই আপশোষের অবসান হতে চলেছে। দেশের পরিবহণ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। পেট্রল, ডিজেল, CNG এমনকি ব্যাটারি ছাড়াই ভারতের রাস্তায় ছুটবে এই গাড়ি। অবিশ্বাস্য হলেও সত্যি। এমনি এক প্রযুক্তির সাথে পরিচয় করাচ্ছে Vayve Mobility। যারা দেশের প্রথম সৌরবিদ্যুৎ চালিত কমপ্যাক্ট ইলেকট্রিক গাড়ি ‘Vayve EVA’ লঞ্চ করতে চলেছে। এই ঐতিহাসিক মডেলটি আগামী ১৭ জানুয়ারি India Mobility Global Expo-তে প্রথম প্রদর্শিত হবে। এটি ভারতের অটোমোবাইল ক্ষেত্রে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে এক যুগান্তকারী পদক্ষেপ।

ডিজাইন ও ইন্টেরিয়র

প্রতিদিনের যাতায়াতের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই গাড়িতে দু’জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশুর বসার ব্যবস্থা রয়েছে। ড্রাইভারের জন্য সামনের একটি সিট এবং পেছনে একটি বড় সিটে একজন প্রাপ্তবয়স্ক ও এক শিশুর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। গাড়ির ভিতরে রয়েছে আরও চমক, প্যানোরামিক সানরুফ, যা গাড়িটিতে পর্যাপ্ত আলো দেবে। ড্রাইভারের সিটের পাশে একটি ফোল্ডিং ট্রে রয়েছে, যা ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য কাজে লাগে।

প্রযুক্তিগত বৈশিষ্ট্য

Vayve EVA-র দৈর্ঘ্য 3060mm, প্রস্থ 1150 mm, উচ্চতা 1590 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm। এর ইন্ডিপেনডেন্ট কয়েল স্প্রিং সাসপেনশন সামনের চাকায় এবং ডুয়াল শক সাসপেনশন পেছনের চাকায় যুক্ত রয়েছে, যা মসৃণ যাত্রা সুনিশ্চিত করে। গাড়িটিতে Apple CarPlay এবং Android Auto supported connectivity ও এয়ার কন্ডিশনিংও রয়েছে।

সৌরবিদ্যুৎ চালিত প্রযুক্তি ও ব্যাটারি ক্ষমতা

14 কিলোওয়াট Lithium-ion ব্যাটারি যুক্ত Vayve EVA একবার চার্জে 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষমসৌরপ্যানেল, যা সানরুফ হিসেবেও কাজ করে, অতিরিক্ত 10 কিলোমিটার পথ অতিক্রম করার শক্তি জোগায়। 70 কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতিবেগ এবং 5 সেকেন্ডে 40 কিমি/ঘণ্টার গতি অর্জনের ক্ষমতা রয়েছে।

গাড়িটি প্রতি কিলোমিটারে মাত্র 80 পয়সা খরচে চলতে পারে। গাড়ি চার্জ করার জন্য ঘরের সাধারণ 15 A সকেট ব্যবহৃত হয়, যা একে আরও সহজলভ্য করে তোলে।

Vayve EVA-র লঞ্চ ভারতের পরিবহণ ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে। এর পরিবেশবান্ধব প্রযুক্তি এবং সাশ্রয়ী বৈশিষ্ট্য দেশের পরিবহণ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

 

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র