সস্তার রিচার্জ প্ল্যান আনতে Jio, Airtel, Vi ও BSNL-কে নির্দেশ ট্রাইয়ের

যা গ্রাহকদের শুধুমাত্র ভয়েস কলিং এবং আনলিমিটেড SMS-এর সুবিধাই দেবে। এতে টেলিকম কোম্পানিগুলির ব্যবসাও লাভজনক হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: Jio, Airtel, Vodafone-Idea, এবং BSNL ব্যবহার কারীদের জন্যে বিরাট খবর। মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলি কয়েকটি সস্তার রিচার্জ আনতে চলেছে মার্কেটে। যাতে কম ব্যয়ে দারুণ লাভের অধিকারী হতে চলেছেন, এই নেটওয়ার্ক সংস্থাগুলির ব্যবহারকারীরা। জানা গিয়েছে, ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ TRAI, গ্রাহকদের জন্য সমস্ত টেলিকম সংস্থাগুলিকে ফোনকল এবং এসএমএস সংক্রান্ত রিচার্জের উপর সস্তার একাধিক প্ল্যান চালু করার নির্দেশ দিয়েছে। বর্তমানে বেশিরভাগ টেলিকম অপারেটর, গ্রাহকদের জন্যে বেশিদিন স্থায়ী ইন্টারনেট পরিষেবার দিকেই ফোকাস করে। অর্থাৎ এতে কলিং, SMS এবং ডেটা, তিনটের সুবিধাই পান গ্রাহকরা, তাও আবার আনলিমিটেড। কিন্তু এমন পরিস্থিতিতে, অনেক ব্যবহারকারীদের ডেটার প্রয়োজন নেই, তা সত্ত্বেও তাঁদের ডেটার জন্য অনেকটা অর্থ প্রদান করতে হয়। তবে এবার থেকে শুধুমাত্র আনলিমিটেড কলিং এবং SMS-এর উপর ফোকাস করার নির্দেশ TRAI-এর।

সস্তার রিচার্জ প্ল্যান আনতে Jio, Airtel, Vi ও BSNL-কে নির্দেশ দিল TRAI। সিমকার্ড সক্রিয় রাখার জন্যে Jio, Airtel, Vodafone Idea-এর ব্যবহারকারীদের প্রতি মাসে ২০০ টাকা খরচ করতে হয়। এছাড়াও কিছু ব্যবহারকারী দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান, কিন্তু তাঁরা ইন্টারনেট ছাড়া শুধুমাত্র কলিং এবং এসএমএস-এর জন্যে দীর্ঘমেয়াদী প্ল্যান চান। তবে  মার্কেটে কলিং ও এসএমএস-এর এমন কোনও রিচার্জ পরিকল্পনাই নেই। গত ২৩ ডিসেম্বর TRAI, তার আদেশে বলেছে, এবার থেকে টেলিকম পরিষেবা প্রদানকারীদের এমন কিছু রিচার্জ প্ল্যান মার্কেটে আনতে হবে, যা গ্রাহকদের শুধুমাত্র ভয়েস কলিং এবং আনলিমিটেড SMS-এর সুবিধাই দেবে। এতে টেলিকম কোম্পানিগুলির ব্যবসাও লাভজনক হবে। এর আগে TRAI- শুধুমাত্র আনলিমিটেড ফোন ও SMS-এর উপর টেলিকম সংস্থাগুলির কাছ থেকে পরামর্শ চেয়েছিল। কিন্তু তখন টেলিকম সংস্থাগুলি এর বিরোধিতা করেছিল।

সংস্থাগুলির যুক্তি দিয়েছিল যে, এক্ষুনি এমন কোনও নতুন পরিকল্পনার প্রয়োজন নেই। গ্রাহকদের জন্য এই ধরনের পরিকল্পনাগুলি ইতিমধ্যেই বিদ্যমান। এদিকে এখন সিমকার্ড রিচার্জ সক্রিয় রাখতে প্রতি মাসে ন্যূনতম রিচার্জ করতে হয় গ্রাহক দের। এই বছরের জুলাই মাসে টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। সেক্ষেত্রে নূন্যতম ২০০ টাকা রিচার্জ করে সিমকার্ড চালু রাখতে হয়। আর বর্তমানে সমস্ত প্ল্যানেই ইন্টারনেট পরিষেবা দেওয়া হয়। তাই ডেটার জন্যে আলাদাভাবে অর্থ প্রদান করতে হয় না। BSNL-এর ৩০ দিনের প্ল্যানের দাম নূন্যতম ১৪৭ টাকা করেছে, যাতে ব্যবহারকারীরা কলিং এবং SMS সহ ১০GB ডেটা পান। তাই এবার শুধুমাত্র ফোন কলিং এবং SMS-এর উপর সস্তার রিচার্জ প্ল্যান আনার নির্দেশ দিল ট্রাই।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর