এই মুহূর্তে

মাসে ঘরে বসেই আয় ৭০০০ টাকা! দশম শ্রেণী পাশেই মিলছে বড় সুযোগ, LIC-র এই স্কিমটি মিস করবেন না

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম বৃহত্তম জীবনবিমা সংস্থা LIC। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে একটি বিশেষ উদ্যোগ চালু করেছে ‘বিমা সখী’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের এলআইসি এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দিয়ে আয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে।

এই স্কিমে অংশগ্রহণকারী মহিলারা নির্দিষ্ট সময়ের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ চলাকালীন তাঁদের মাসিক ভাতা প্রদান করা হয়। প্রথম বছরে প্রতি মাসে ৭,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছরে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় (সংস্থার নির্ধারিত শর্তসাপেক্ষে)। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর লক্ষ্য পূরণ করতে পারলে তাঁরা কমিশনভিত্তিক অতিরিক্ত সুবিধাও পেতে পারেন।

আরও পড়ুন: ট্রাম্পকে জোর ধাক্কা, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রামীণ ও শহুরে এলাকার মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন অথবা নিকটবর্তী এলআইসি শাখা অফিসে গিয়েও আবেদনপত্র জমা দিতে পারেন।

যোগ্যতা ও প্রয়োজনীয় নথি:
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ
বয়সসীমা: ১৮ থেকে ৭০ বছর
বয়সের প্রমাণপত্র
বসবাসের প্রমাণপত্র
শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের অরিজিনাল কপি

যাঁরা ইতিমধ্যেই এলআইসি এজেন্ট বা সংস্থার কর্মী, তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

কীভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীদের প্রথমে https://licindia.in/testz ওয়েবসাইটটি দেখতে হবে। ওয়েবসাইটে গিয়ে ‘বিমা সখী’ সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করে ক্যাপচা কোড লিখে আবেদনপত্র জমা দিতে হবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ঘরে বসে কিংবা নিজেদের এলাকায় কাজ করে নিয়মিত আয় করার সুযোগ পাচ্ছেন, যা তাঁদের অর্থনৈতিক স্বাধীনতার পথে এক বড় পদক্ষেপ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কম দামে বেশি ডেটা! BSNL-এর নতুন অফারে চাপে Jio, Airtel ও Vi

নেই তেল খরচ, বাইক কিনলেই ছাড় ২৫০০০ টাকা, সাথে দেড় লক্ষ কিলোমিটারের ওয়ারেন্টি     

সাইবার প্রতারণা ঠেকাতে প্ল্যাটফর্মগুলোতে নতুন ফিচার আনছে মেটা

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

মেঠো রাস্তায় পথ চলতে অসুবিধা? তবে এই বাইক আপনার জন্যই  

ইরান যুদ্ধের জের, এবার বিমান ভাড়ায় জ্বালানি সারচার্জ চালু ইন্ডিগোর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ