আর্থিক লক্ষ্যমাত্রা পূরণে ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

ফেসবুক এবং ইনস্টাগ্রামের মালিকানাধীন সংস্থা মেটা নতুন করে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা’র। সংস্থাটি কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে বলে সূত্রের খবর।

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মালিকানাধীন সংস্থা মেটা নতুন করে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, চলতি সপ্তাহে যত শীঘ্রই সম্ভব কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করবে সংস্থাটি। বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থাটি এর আগেও একাধিকবার কর্মী ছাঁটাই করেছে। গত নভেম্বর মাসে মোট কর্মীর ১৩ শতাংশ ছাঁটাই করেছে মেটা। এর আগের রাউন্ডে মেটা ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে, যা প্রথম বড় ছাঁটাই ছিল সংস্থাটিতে।

উল্লেখ্য গত বছর থেকেই তড়িঘড়ি কর্মী ছাঁটাইয়ে নেমে পড়েছে বিশ্বের বহুজাতিক সংস্থাগুলি। তথ্য-প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট থেকে শুরু করে ই-কমার্স সংস্থা অ্যামাজন, টুইটার থেকে শুরু করে ফুড চেন সংস্থা ম্যাকডোনাল্ডস ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। সার্চ ইঞ্জিন গুগলের মালিক সংস্থা আলফাবেট গত জানুয়ারি মাসে ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ওই মাসেই প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিল গেটসের সংস্থা মাইক্রোসফট। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, মন্দার হাত থেকে বাঁচতেই কর্মীদের ছাঁটাই করার মতো অনভিপ্রেত সিদ্ধান্ত নিতে হচ্ছে।

‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি’, অসুস্থতা নিয়েই পদ্ম পুরস্কার গ্রহণ, এখন কেমন আছেন অলকা?

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা