Motorola-র নতুন চমক: 200MP ক্যামেরা ও 150W চার্জারসহ আসছে G76 5G

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোনের দুনিয়ায় ফের ঝড় তোলার প্রস্তুতি নিয়েছে প্রযুক্তি সংস্থা Motorola। আর সেই ঝড় তুলতে নিয়ে আসছে নয়া স্মার্টফোন Motorola G76 5G। আইফোন থেকে অনুপ্রাণিত ডিজাইন এবং প্রিমিয়াম ফিচার নিয়ে আসছে এই ফোন, যা মাঝারি বাজেটের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক দুর্দান্ত বিকল্প হতে পারে।

নজরকাড়া ডিসপ্লে

নয়া ফোনে থাকছে 6.2 ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে, যা 1080×2400 পিক্সেল রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সমর্থন করে। ফলে ব্যবহারকারীরা পাবেন ঝকঝকে ছবি ও স্মুথ স্ক্রোলিং। নিরাপত্তার জন্য রয়েছে ইন-বিল্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

শক্তিশালী পারফরম্যান্স

MediaTek Dimensity 7200 প্রসেসরের শক্তিতে বলিয়ান এই ফোন, যা 5G সমর্থন করে। এটি দ্রুত অ্যাপ্লিকেশন লোডিং এবং মাল্টিটাস্কিং নিশ্চিত করার পাশাপাশি ব্যাটারির সাশ্রয়ও করবে।

বিপ্লবী ক্যামেরা প্রযুক্তি

Motorola G76 5G-এর ক্যামেরা সিস্টেম অভাবনীয়। রয়েছে 200MP মেইন ক্যামেরা, 16MP আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং 5MP টেলিফটো সেন্সর। সেলফির জন্য আছে 32MP ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা সিস্টেম 10X Zoom এবং HD ভিডিও রেকর্ডিং সমর্থন করে, যা ফটোগ্রাফি প্রেমীদের জন্য আদর্শ।

দ্রুত চার্জিং ও দীর্ঘ ব্যাটারি লাইফ

4300 mAh ব্যাটারির সঙ্গে আছে 150W ফাস্ট চার্জিং সাপোর্ট। মাত্র 7 মিনিটেই সম্পূর্ণ চার্জ হয়ে যাবে ফোনটি। ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা দূর করতে এটি যথেষ্ট।

স্টোরেজ ও দাম

তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে: 8GB RAM + 128GB, 12GB RAM + 256GB এবং 12GB RAM + 512GB। প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ₹24,999 থেকে ₹29,999। বিভিন্ন অফারে দাম আরও কমে হতে পারে।

সম্ভাব্য লঞ্চ

জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে এই ফোন বাজারে আসার কথা। প্রতিযোগিতামূলক দামে প্রিমিয়াম ফিচার দিতে Motorolaর এই পদক্ষেপ স্মার্টফোন বাজারে নতুন সংযোজন।

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে