🎉 Happy Birthday Ei Muhurte 🎉

এই মুহূর্তে

২০২৬ সালেই নতুন অবতারে বাজার কাঁপাতে আসছে পালসার ক্লাসিক

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় মোটরসাইকেল জগতের এক অবিচ্ছেদ্য ঐতিহ্যপূর্ণ নাম বাজাজ পালসার। ২০২৬ সালে এই আইকনিক মডেলটি তার ২৫ বছরের যাত্রা পূর্ণ করতে চলেছে। একই সঙ্গে বাজাজ অটো–র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রাজীব বাজাজের ঘোষণায় স্পষ্ট জানা গিয়েছে — ২০২৬ হবে বাজাজের ‘পালসারের বছর’। এই উপলক্ষে সংস্থাটি পালসার পরিবারে সর্বাপেক্ষা জনপ্রিয় ও সবচেয়ে পুরনো Pulsar Classic মডেলগুলির বড়সড় আপডেট  নিয়ে আসতে চলেছে।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পালসার ক্লাসিক সিরিজে থাকা Pulsar 125 ও Pulsar 150 এখনও বিপুল বিক্রি অব্যাহত রেখেছে, তবে এই সকল মোটরসাইকেলগুলির নকশা ও যান্ত্রিক গঠন বহু পুরনো। ২০০৬ সালে আত্মপ্রকাশ করা পালসারের ঐতিহাসিক ‘Wolf Eye’ ডিজাইন আজও এই বাইকগুলিতে প্রায় অপরিবর্তিত রয়ে গিয়েছে। কিন্তু আধুনিক সময়ের সঙ্গে তাল মেলাতে এবার বাজাজ সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে পালসার ক্লাসিককে গড়ে তুলতে প্রস্তুত।

নতুন প্রজন্মের পালসার ক্লাসিক বাইকগুলি নতুন চ্যাসিস ও আধুনিক আন্ডারপিনিংস পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বর্তমান ডাবল-ক্র্যাডল ফ্রেম ও টুইন শকের বদলে, নতুন মডেলগুলিতে মনোশক সাসপেনশন ব্যবহারের সম্ভাবনা প্রবল—যেমনটি ইতিমধ্যেই Pulsar N সিরিজে দেখা গেছে। এর ফলে রাইড কোয়ালিটি ও হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হবে।

ইঞ্জিনের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে বলে জানা গিয়েছে। যদিও ইঞ্জিন ক্ষমতা সম্ভবত ১২৫ সিসি ও ১৫০ সিসি–তেই সীমাবদ্ধ থাকবে, তবে নতুন চ্যাসিস অনুযায়ী ইঞ্জিনকে স্ট্রেসড মেম্বার হিসেবে ব্যবহার করা হতে পারে, যা পারফরম্যান্স ও স্থায়িত্ব দু’দিকেই লাভজনক হবে।

ডিজাইনের ক্ষেত্রে বাজাজ খুব বেশি ঝুঁকি নেবে না বলেই মনে করা হচ্ছে। ক্লাসিক পালসারের মাস্কুলার লুক, ধারালো লাইন ও বড় ফুয়েল ট্যাঙ্ক বজায় রেখেই একটি ইভল্যুশনারি ডিজাইন আনা হবে। সঙ্গে যুক্ত হবে আধুনিক ফিচার—LED লাইটিং, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও ব্লুটুথ কানেক্টিভিটি।

সব মিলিয়ে, ২০২৬ সালের উৎসব মরসুমে নেক্সট জেনারেশন বাজাজ পালসার ক্লাসিক ভারতের বাইকপ্রেমীদের কাছে এক নতুন উত্তেজনা নিয়ে আসবে। মূল্য আনুমানিক Pulsar 125-এর জন্য ৮০–৯০ হাজার টাকা এবং Pulsar 150-এর জন্য ১.০৫–১.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে পালসার ক্লাসিক আবারও বাজার কাঁপাতে সম্পূর্ণ রূপে প্রস্তুত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাইবার প্রতারণার খপ্পরে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার

প্রেমের সপ্তাহে সেরা উপহার, iPhone 17 Pro-তে বাম্পার অফার, কত দাম?

১.৭০ লাখ সস্তা রুপো, ২০, ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম কত?

7000mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরার Oppo Reno 15c-তে 2,000 টাকা ছাড়

ধামাকা অফার! ইলেকট্রিক গাড়িতে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ছাড়

মাত্র ১১ টাকায় আনলিমিটেড ডেটা! T20 World Cup দেখার সেরা Jio রিচার্জ প্ল্যানগুলি দেখে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ