চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০ হাজার টাকা সস্তায় nothing-র নতুন ফোন, কোথায় পাবেন জানুন

নিজস্ব প্রতিনিধি : চলতি মাসের শুরুতেই বাজারে এসেছে ব্রিটিশ টেক ব্র্যান্ড নাথিং-র নয়া প্রজন্মের ফোন Nothing phone 3। স্মার্ট ফোনটি বাজারে আসার আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। ফোনটি নতুন আসলেও ফ্লিপকার্টে দুর্দান্ত ছাড়ে ফোনটি পাওয়া যাচ্ছে। ফোনটি যখন বাজারে আসে, তখন এটির দাম ৭৯,৯৯৯ টাকা। ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে নতুন অফারে পাওয়া যাচ্ছে এটি।

জানা গিয়েছে, ২৫৬জিবি স্টোরেজ মডেলের ফোনটি গ্রাহকরা ICICI এবং IDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে ১০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। পাশাপাশি গ্রাহকরা নিজের পুরানো ফোন এক্সচেঞ্জ করতে ১০ হাজার টাকার ট্রেড-ইন-বোনাস পেতে পারেন। দুটি অফার মিলিয়ে প্রায় ২০ হাজার টাকা কম দামে ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা।

নাথিং তাঁদের টপ মডেল হিসেবে এই ফোনটিকে এনেছে বাজার। দুটো স্টোরেজে ফোনটি পাওয়া যাচ্ছে। ১৬ জিবি RAM এবং ৫১২ GB স্টোরেজ। অন্যটি বেস মডেল। যার ১২ GB এবং ২৫৬ GB স্টোরেজ। ২৫৬ জিবি স্টোরেজের ফোনেই মিলছে অফার।

ফিচারের বিষয়ে জানা গিয়েছে, ফোনে 1.5k ও 120Hz  রিফ্রেশ রেট সহ 6.77-ইঞ্চির AMOLED  ডিসপ্লে রয়েছে। পাওয়ার দিতে নাথিং ফোন ৩ তে ৫ হাজার mAh ব্যাটারি আছে। প্রসেসর হিসেবে কোয়ালকম Snapdragon 8 Series চিপসেট রয়েছে। আপকামিং স্মার্টফোনে নাথিং ফোন ২ তে কোয়ালকম Snapdragon 8+ Gen 1 এর তুলনায় একটি আপগ্রেড আছে। নতুন ফোনে দুর্দান্ত ক্যামেরা হার্ডওয়্যার এবং AI ভিত্তিক সফটওয়্যার ফিচার আছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ৫০ মেগাপিক্সেল হাই রেজোলিউশন ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ