আরও দামি তরল সোনা, দিল্লি, কলকাতায় সেঞ্চুরি

প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ল ৮০ পয়সা, ডিজেলের ৭০ পয়সা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরও মহার্ঘ পেট্রোল-ডিজেল। প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ল ৮০ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি ৭০ পয়সা। দিল্লিতে সেঞ্চুরি করল পেট্রোল। ডিজেলের দামও একশো টাকার কাছাকাছি। পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বৃদ্ধি পাওয়ায় দাম বেড়ে হয়েছে ১০০.২১ টাকা। সোমবার পর্যন্ত প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৯৯.৪১ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে হল ৯০.৭৭ টাকা। সোমবার প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৯১.৪৭ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃ্দ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

একঝলকে দেখে নেওয়া যাক কোথায় কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল।

মুম্বই

এক লিটার পেট্রোলের দাম ১১৫.৪০ টাকা। ডিজেলের দাম ৯৯.২৫ টাকা। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হল ১০৫.৯৪ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে হল ৯৬ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম বেড়ে হল ১০৯.৬৮ টাকা।

দুই জ্বালানির দাম যে বাড়বে সে ব্যাপারে নিশ্চিত ছিল রাজনৈতিক মহলের একাংশ। তাদের আশঙ্কা ছিল, পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণার পরেই দুই জ্বালানির দাম বাড়বে। কার্যত সেটাই হয়েছে। পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণার পরে পরেই লাফিয়ে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত