আবারও মূল্যবৃদ্ধি জ্বালানির, ১৫ দিনে এই নিয়ে ১৩ বার

গত ১৫ দিনে কয়েক ধাক্কায় এই নিয়ে মোট ৯ টাকা ২০ পয়সা বাড়ল পেট্রল-ডিজেলের দাম।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের ধারা বজায় রেখে মঙ্গলবার আবারও বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। গত ১৫ দিনে এই নিয়ে মোট ১৩ বার। এইভাবে দাম বাড়তে বাড়তে কলকাতায় ডিজেলের দাম পৌঁছল সেঞ্চুরির দোরগোড়ায়। লিটারে ৮০ পয়সা বেড়ে মঙ্গলবার সকাল থেকে কলকাতায় ডিজেল বিক্রি হচ্ছে ৯৯ টাকা ২ পয়সায়। অন্য দিকে, লিটার প্রতি ৮৩ টাকা বেড়ে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হল ১১৪ টাকা ২৮ পয়সা। গত ১৫ দিনে কয়েক ধাক্কায় এই নিয়ে মোট ৯ টাকা ২০ পয়সা বাড়ল পেট্রল-ডিজেলের দাম। জ্বালানির এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কার্যত মাথায় হাত সাধারণ মানুষের। 

কলকাতায় যখন ডিজেলের দাম একশো ছুঁই ছুঁই, ঠিক তখনই বানিজ্য নগরী মুম্বইতে কিন্তু ডিজেলের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি করেছে। মঙ্গলবারের মূল্যবৃদ্ধির পরে মুম্বইতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ১০৩ টাকা ৯২ পয়সা। অন্যদিকে দেশের মধ্যে মুম্বইতেই  এই মুহূর্তে সবথেকে বেশী পেট্রোলের দাম। মঙ্গলবার সকাল থেকে মুম্বইতে লিটার প্রতি ১১৯ টাকা ৬৭ পয়সায় বিক্রি হচ্ছে পেট্রোল। অন্যদিকে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটারে ১০৪ টাকা ৬১ পয়সা এবং ডিজেল ৯৫ টাকা ৮৭ পয়সা।

উল্লেখ্য, প্রায় চারমাস আগে ২০২১-এর নভেম্বরে শেষ এমন অস্বাভাবিক হারে বেড়েছিল জ্বালানির দাম। সেই সময়েই সেঞ্চুরি করে পেট্রোলের দাম। জ্বালানি তেলের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সেই সময়ে বিরোধী দলগুলির পাশাপাশি সরব হয়েছিলেন সাধারণ মানুষও। ফলে চাপে পড়ে তেলের ওপর ভর্তুকি কমাতে বাধ্য হয় সরকার। এরপরেই বাজে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দামামা। সেই নির্বাচনের কথা মাথায় রেখেই এই চারমাস পেট্রোল ডিজেলের দাম একই জায়গায় রেখেছিল সরকার। অন্তত বিরোধীদের মত এমনই। মার্চ মাসের ১০ তারিখে সেই নির্বাচনের পাট চুকতেই ফের লাগামছাড়া হারে বাড়তে শুরু করেছে পেট্রোল, ডিজেলের দাম।  ইতিমধ্যেই এই বিষয়টিকে কেন্দ্র করে রাজ্যসভায় একাধিকবার সরব হয়েছেন বিরোধীরা। সোমবারও এই নিয়ে ধুন্ধুমার হয় রাজ্যসভায়। কিন্তু এত কিছুর পরেও ফের মঙ্গলবার দাম বেড়েছে জ্বালানির। 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত