চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরও দামি তরল সোনা, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  আরও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। লিটার প্রতি বেড়েছে ৪০ পয়সা। গত দু সপ্তাহে এই নিয়ে দুই জ্বালানির দাম বাড়ল ৮.৪০ টাকা। দিল্লিত পেট্রোলের দাম অনেক আগেই সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে। ৪০ পয়সা বৃদ্ধি পাওয়ায় সোমবার রাজধানীতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হল ১০৩.৮১টা। এর আগে পেট্রোলের দাম ছিল ১০৩.৪১ টা। ডিজেলের দাম ৯৪.৬৭ টাকা থেকে বেড়ে হল ৯৫.০৭ টাকা।

কলকাতায় দুই জ্বালানির দাম বেড়ে কী হল সেটাও একবার দেখে নেওয়া যাক। কলকাতায় আজ, সোমবার লিটার পিছু আরও ৪২ পয়সা বেড়ে ১১৩.৪৫ টাকায় পৌঁছে গিয়েছে পেট্রলের দাম। এখনও পর্যন্ত এটাই তার সর্বোচ্চ দর। রেকর্ড গড়ার পথে ডিজেলও। সোমবার এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯৮.২২ টাকায়। আগের দিনের থেকে ৪০ পয়সা বেশি। এই নিয়ে মোট ১৪ দিনের মধ্যে ১২ দিনই দামি হল জ্বালানি। পেট্রলের দাম বাড়ল মোট ৮.৭৮ টাকা। ডিজ়েলের ক্ষেত্রে তা ৮.৪৩ টাকা।

দুই জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে আম আদমির দুর্ভোগ যে বাড়ল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মূল্যবৃদ্ধির ব্যাপারে কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলেই ভারতের বাজারে তেলের দাম বাড়ছে।

দুই জ্বালানির দাম যে বাড়বে সে ব্যাপারে নিশ্চিত ছিল সংশ্লিষ্ট মহল। তাদের আশঙ্কা ছিল, পাঁচ রাজ্যের ভোট মিটতেই দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে। কার্যক্ষেত্রে সেটাই হয়েছে।

আরও পড়ুন এবার দাম বাড়ল উড়ানের জ্বালানির, বাণিজ্যিক সিলিন্ডারের

Published by:

Share Link:

More Releted News:

আসছে Motorola প্রিমিয়াম স্মার্টফোন, কী কী রয়েছে এই ফোনে?

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হিজাবে অনুমতি, বিন্দি তিলকে বাধা! বিতর্কে পড়ে কী জানালেন লেন্সকার্ট প্রতিষ্ঠাতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ