‘অনলাইন লেনদেনে আরও ১ ঘণ্টা সময়’, জালিয়াতি রুখতে নয়া উদ্যোগ RBI-এর

নোটবন্দীর পর থেকেই এদেশে ডিজিটাল লেনদেনে বিপ্লব এসেছে। কোভিডের সময় থেকে এই লেনদেন আরও বড় আকার ধারণ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নোটবন্দীর পর থেকেই এদেশে ডিজিটাল লেনদেনে বিপ্লব এসেছে। কোভিডের সময় থেকে এই লেনদেন আরও বড় আকার ধারণ করেছে। এবার এই UPI লেনদেনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চাইছে RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা যাচ্ছে, ‘ডিজিটাল প্রতারণা’ রুখতেই কেন্দ্রীয় ব্যাঙ্ক এমন চিন্তাভাবনা শুরু করেছে। আসলে অনলাইনের লেনদেনের মাধ্যমে যেকোনও বিল, বাড়ি ভাড়া, জরুরি অবস্থায় টাকা পাঠানো যায়। এবং UPI কাজও করে দ্রুত। কিন্তু এই বৈশিষ্ট্যটি শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে। অনলাইন জালিয়াতি রুখতে RBI’ ওয়ান আওয়ার ওয়েট’ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। ২০২১ সালে ৫৫১ কোটি টাকার জালিয়াতি হয়েছে দেশে, ২০২৫ সালে সেটা বেড়ে ২২ হাজার ৯৩১ কোটি টাকা হয়। এমন পরিস্থি তিতে এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নির্দিষ্ট কিছু ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এক ঘণ্টা বিলম্ব সিস্টেম চালু করার চিন্তাভাবনা করছে।

এটি বাস্তবায়িত হলে, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টে ১০,০০০ টাকার বেশি পাঠাতে হলে ১ ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে প্রেরকের অ্যাকাউন্ট থেকে টাকা সঙ্গে সঙ্গে কেটে নেওয়া হলেও, প্রাপকের অ্যাকাউন্টে জমা হওয়ার আগে ব্যাঙ্ক এক ঘণ্টা পর্যন্ত সময় নিতে পারে। এই সময়কালে, প্রেরকের লেনদেনটি বাতিল করার সুযোগ থাকবে। তবে ব্যবসায়ীদেরকে করা পেমেন্ট, যেমন দোকানে কিউআর কোড স্ক্যান করার ক্ষেত্রে কোনও অসুবিধা হবেনা। শুধু বড় অঙ্কের অর্থ স্থানান্তরের ক্ষেত্রেই এটি কার্যকর হবে। ডিজিটাল পেমেন্ট জালিয়াতির সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। আজকাল বেশিরভাগ প্রতারণার ক্ষেত্রে হ্যাকাররা ব্যাংক সিস্টেমে হানা দেয় না। এর পরিবর্তে, ব্যবহারকারীদেরকে কৌশলে নিজেদের টাকা স্থানান্তর করতে প্ররোচিত করা হয়।

এগুলো অথরাইজড পুশ পেমেন্ট (এপিপি) জালিয়াতি নামে পরিচিত। সরকারি প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া হয়। ভুক্তভোগীকে বলা হয় যে, একটি সমস্যা হয়েছে যার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। চাপের মুখে তাঁরা টাকা পাঠিয়ে দেয়। এই ধরনের জালিয়াতিগুলি মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং প্রতারণার মাধ্যমেই ঘটে থাকে। এক্ষেত্রে লেনদেন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই টাকা তাৎক্ষণিকভাবে স্থানান্তরিত হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই তা তুলে নেওয়া যায়। আর RBI
এর এই পদ্ধতিটি কার্যকর হলে যিনি টাকা পাঠাবেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেলেও একঘণ্টা পর্যন্ত সেই অর্থ ব্যাঙ্ক ‘হোল্ড’ করে রাখা হবে। তাহলে প্রতারণার পাল্লায় পড়া গ্রাহকরা লেনদেনটি বাতিল করার সুযোগ পাবেন। আরবিআই এই সময়টিকে “গোল্ডেন আওয়ার” বা “সোনালী ঘণ্টা” হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে, প্রতারণা হতে দেখলে ব্যাংকগুলিও হস্তক্ষেপ করার সুযোগ পাবে।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী