সূচকের পতন দিয়ে শুরু, শেষ পতনেও

বাজার খুলেছিল পতন দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম বেচা-কেনা শুরু হয়েছিল সূচকের পতন দিয়ে। আর পতনের মধ্যে দিয়ে বন্ধ হল বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার ৪৮০ পয়েন্ট নেমে বন্ধ হয় ৫৮, ৯৬৪.৫৭ পয়েন্টে। অন্যদিকে, নিফটার সূচক বন্ধ হয় ১৭,৬৭৪ ৯৫ পয়েন্টে। এদিন বেশ যে সব সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে, তার মধ্যে রয়েছে গ্রাসিম। সব থেকে বেশি মার খেয়েছে এইচসিএল টেক। বাজার বন্ধের সময় গ্রাসিমের একটি শেয়ার দাম ছিল ১.৮২০.১৫ টাকা। বৃদ্ধির হার ২.৭৬ শতাংশ। আর এইচসিএল টেকের শেয়ারের দাম বাজার বন্ধের সময় ছিল ১,১৩৩ টাকা। একবার দেখে নেওয়া যাক বাজার খোলার সময় সূচক কোথায় ছিল।

সপ্তাহের প্রথম কেনা-বেচার দিন বম্বে স্টক সূচক ২০০ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৯, ২৪৪.২৭ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক বাজার খোলার সময় ৪৩ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭,৭৪০ পয়েন্টে। শুরুতেই বেশ কয়েকটি শেয়ারের দাম পড়ে যায়। দাম পড়ে এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাইটান, এশিয়ান পেন্টস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাজাজ ফাইনান্সিয়াল সার্ভিস। দালাল স্ট্রিট সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সোমবার ১৩৯৩টি সংস্থার শেয়ারের দাম অনেকটাই কমেছে। মাত্র ১২১টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। আপাতত আগামী কয়েকদিন শেয়ারবাজারে দোলাচল থাকবে বলে আশঙ্কা করছে বাজার বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীরা রীতিমতো চিন্তায়। অনেকেই মনে করছেন, রুশ-ইউক্রেন সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত সূচকের এই দোলাচল বজায় থাকবে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত