🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

তীব্র পতনের দিকে রুপো, ১.৬৩ লক্ষ টাকা সস্তা, সোনার দাম কত হল?

নিজস্ব প্রতিনিধি: মুখে হাসি মধ্যবিত্তদের। ঝড়ের বেগে কমছে রুপোর দাম। গত ২৯ জানুয়ারি ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল রুপোর দাম। সেই তুলনায় রুপোর দাম প্রায় ১.৬৩ লক্ষ টাকা কমে গিয়েছেন। পাশাপাশি এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম। আজ, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সোনা ও রুপোর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। MCX-এ, রুপোর ফিউচারের দাম আগের বন্ধের তুলনায় প্রতি কেজিতে প্রায় ৫,৭০০ টাকা কমেছে, অন্যদিকে সোনাও এক ধাক্কায় প্রতি ১০ গ্রামে ২,০০০ টাকা সস্তা হয়েছে। কেবল মূল্যবান ধাতুর দামই কমেনি, ETF (An Exchange-Traded Fund)-এও দাম তীব্র পতনের মুখে।

যদিও, সোনার ETF-গুলিতে সামান্য প্রভাব পড়েছে, তবে রুপোর ETF-গুলিকে তেমন প্রভাব পড়েনি। টাটা সিলভার এক্সচেঞ্জ ফান্ড থেকে নিপ্পন ইন্ডিয়া সিলভার ETF পর্যন্ত, রেড জোনে সোনা-রুপোর দামে তীব্র পতন হয়েছে। টাটা সিলভার এক্সচেঞ্জ ফান্ড, নিপ্পন ইন্ডিয়া সিলভার ইটিএফ, জেরোধা সিলভার ইটিএফ থেকে শুরু করে এইচডিএফসি সিলভার ইটিএফ, আইসিআইসিআই প্রিডেনশিয়াল সিলভার ইটিএফ, এসবিআই সিলভার ইটিএফ, কোটাক সিলভার ইটিএফ, অ্যাক্সিস সিলভার ইটিএফ, অ্যাসেট সিলভার ইটিএফ, সকলেরই প্রাথমিক লেনদেনের সময় ১% থেকে ২% পর্যন্ত পতন দেখা গিয়েছে।

তবে, সোনার ETF এর কথা বলতে গেলে, বেশিরভাগ কোম্পানির গোল্ড ইটিএফ গ্রিন জোনে লেনদেন করছে। তাই তাদের বৃদ্ধির গতি অত্যন্ত ধীর। ২৯ জানুয়ারি সর্বোচ্চ সীমা স্পর্শ করার পর, সোনা ও রুপোর দাম হঠাৎ করেই কমতে শুরু করেছে। কিন্তু মঙ্গলবার MCX খোলার সঙ্গে সঙ্গে রুপোর দাম আরও কমে গিয়েছে। রুপোর দাম ৪,২০,০৪৮ টাকার সর্বোচ্চ থেকে ১.৬৩ লক্ষ টাকারও বেশি কমেছে। ৫ মার্চ মেয়াদ শেষ হওয়া রুপোর দাম ৫,৭৫৬ টাকা কমে ২,৫৬,৮৬৪ টাকায় দাঁড়িয়েছে, যা আগের ট্রেডিং দিনে প্রতি কেজি ২,৬২,৬২০ টাকা ছিল। অন্যদিকে সোনা প্রতি ১০ গ্রামে ১,৫৮,০৬৬ টাকা থেকে ১,৫৬,০০১ টাকায় নেমে এসেছে। অর্থাৎ ২,০৬৫ টাকা কমেছে সোনার দাম। জানুয়ারিতে সোনার দামে সর্বোচ্চ ছাড়িয়েছিল ১,৯৩,০৯৬ টাকা। তবে এখন সোনা ৩৭,০৯৫ টাকা কমেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রথম দর্শনেই বাজারে আলোড়ন ফেলল পাঞ্চের নয়া সংস্করণ

Airtel-র ধামাকা, ৫৬ দিন ধরে মিলবে ৩ জিবি করে ডেটা আর বিনামূল্যে ২০ OTT

পোস্ট অফিসের স্কিমে ঝুঁকিহীন নিশ্চিত আয়, সুদ ৮%-এর বেশি

সাইবার প্রতারণার খপ্পরে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার

১০ বছরেই ৪২ লক্ষ, পোস্ট অফিসের এই ধামাকা স্কিমে বিনিয়োগ করলেই কেল্লাফতে

প্রেমের সপ্তাহে সেরা উপহার, iPhone 17 Pro-তে বাম্পার অফার, কত দাম?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ