শ্রীলঙ্কায় সোশ্যাল মিডিয়া ব্লক: সমর্থন করেন না রাজাপক্ষের মন্ত্রী

আপত্তি তুলেছেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় সোশ্যাল মিডিয়া ব্লক করার সিদ্ধান্ত সমর্থন করছেন না সে দেশের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নামাল রাজাপক্ষে। আলজাজিরার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত কোনওভাবেই সমর্থন করা যাচ্ছে না। সরকারের উচিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার।’ ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীর এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট রাজাপক্ষের অস্বস্তির কারণ হয়ে উঠবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

এদিকে, কার্ফুকে হেলায় উড়িয়ে রবিবার রাজধানী কলম্বোয় পথে নামলেন শতাধিক মানুষ। মিছিলে সামিল সেখানকার বিরোধীদলের শীর্ষ নেতারা। সমবেত জনতা প্রেসিডেন্ট রাজাপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়। আলজাজিরার প্রতিবেদন অনুসারে, মিছিল যাওয়ার কথা ছিল প্রেসিডেন্টের বাসভবনের দিকে। মিছিল রুখতে প্রেসিডেন্ট নামিয়ে দেয় সেনা ও পুলিশ। প্রেসিডেন্টের বাসভবনে যাওয়ার অনেক আগেই মিছিলের গতি তারা রোধ করলে শুরু হয় ধস্তাধস্তি। এই খবর লেখা পর্যন্ত কোনও প্রান্ত থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিরোধীদলনেতা সাজিথ প্রেমদাসা জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশবাসীকে সংকটের মুখে ফেলে দিয়েছেন। শ্রীলঙ্কার মানুষ সমস্যায় জর্জরিত। রাজাপক্ষের উচিত ইস্তফা দেওয়ার। কিন্তু উনি গদি ছাড়তে নারাজ। আমাদের একটাই দাবি-ওনার ইস্তফা। আর কার্ফু জারি করা হয়েছে প্রেসিডেন্টকে বাঁচাতে।’

এদিকে, শ্রীলঙ্কা পুলিশ সে দেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী থিসারা অনুরাধা বান্দারাকে জেল থেকে মুক্তি দিয়েছে। শনিবার তাঁর জামিন মঞ্জুর হয়েছে।অন্যদিকে, শ্রীলঙ্কার বিদ্যুৎ পরিষেবা কিছুটা হলেও স্বাভাবিক। ছ ঘণ্টার বদলে লোডশেডিং এক ঘণ্টা ৪০ মিনিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পডুন শ্রীলঙ্কায় চাল পাঠাচ্ছে ভারত

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত