রাজ্য নির্বাচন কমিশনকে তুলোধনা করতে গিয়ে একি ‘রাম’ ভুল করলেন শুভেন্দু!

মঙ্গলবার ভোটের ফল বের হওয়ার পর শুভেন্দু অধিকারী একটি টুইট করে লেখেন, 'আমি সিইও ওয়েস্টবেঙ্গল- সৌরভ দাসকে অভিননন্দন জানাতে চাই যে

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের নির্বাচনে ভরাডুবি হয়েছিল বিজেপির। তারপর দুটি উপনির্বাচনেও পর্যুদস্ত হতে হয়েছে পদ্ম শিবিরকে। এবার কলকাতা পুরনিগমের ভোটে কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ল বঙ্গ বিজেপির। ১৪৪টি আসনে লড়ে মাত্র ৩টি আসনে জয়লাভ। গত পুরভোটেও ৭টি আসন ছিল তাঁদের। এই লজ্জাজনক হারের পরও বিজেপি নেতারা দোষারোপ করছেন রাজ্য নির্বাচন কমিশনকে। আর এটা করতে গিয়ে মহা ভুল করে হাসির খোরাক হলেন রাজ্য়ের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশের পর তিনি একটি টুইট করে রাজ্য নির্বাচন কমিশনকে তুলোধনা করলেন। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনারকে (WB SEC) গুলিয়ে ফেললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (WB CEO) সঙ্গে। ফলে নেটপাড়ায় তুমুল চর্চা শুরু হয়েছে রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোটের ফল বের হওয়ার পর শুভেন্দু অধিকারী একটি টুইট করে লেখেন, ‘আমি সিইও ওয়েস্টবেঙ্গল- সৌরভ দাসকে অভিননন্দন জানাতে চাই যে বাংলার ভাইপোর ভবিষ্যতবাণী সফল করার জন্য’। বলে রাখি, সৌরভ দাস পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনার পদে রয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গের সিইও (চিফ ইলেকটোরাল অফিসার) হলেন আরিজ আফতাব। এখন প্রশ্ন উঠছে যে, প্রধান বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ পদে বসে শুভেন্দু অধিকারী এই দুটি সাংবিধানিক পদের পার্থক্য বোঝেন না? রাজনৈতিক মহলের অভিমত, বিজেপিতে যোগ দেওয়ার পর বিভিন্ন সময়ে বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন। এবার তো শিশুসুলভ ভুল করে হাসির খোরাক হলেন তিনি।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে