আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Swiggy: সুইগি’তে খাবার অর্ডার করলেই বাড়তি গুনতে হবে ২ টাকা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গ্রাহকদের পকেট ‘কাটতে’ নয়া পন্থা গ্রহণ করল অনলাইন খাবার ডেলিভারি সংস্থা সুইগি। ‘প্লাটফর্ম ফি’ নামে নতুন এক সার্ভিস চার্জ চালু করেছে সংস্থাটি। এখন থেকে অনলাইনে খাবারের অর্ডার দিলেই মোট মুল্যের সঙ্গে প্রতিটি গ্রাহককে বাড়তি দু’টাকা গুনতে হবে। অর্থা‍ৎ ২০০ টাকার খাবার অর্ডার দিন কিংবা দু’হাজার টাকার, প্রতিটি অর্ডারের সঙ্গে দু’টাকা বাড়তি দিতে হবে। যদিও সংস্থার ইনস্টামার্ট (মুদি সহ অন্যান্য জিনিস কেনার ক্ষেত্রে) ওই বাড়তি অর্থ দিতে হবে না গ্রাহকদের।

অনলাইন খাবার ডেলিভারি সংস্থা ‘সুইগি’র এক আধিকারিক জানিয়েছেন, প্রতিদিন দেশজুড়ে সংস্থার অ্যাপ ব্যবহার করে গড়ে ১৫ থেকে ২০ লক্ষ গ্রাহক পছন্দের রেস্তোরাঁ কিংবা দোকান থেকে বাড়িতে খাবার আনান। ওই বিটপুল সংখ্যক গ্রাহককে ঘরে বসে খাবার পৌঁছে দেওয়ার সুবিধার বিনিময়ে ‘প্লাটফর্ম ফি’ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ গ্রাহকদের পকেটে যাতে বাড়তি চাপ না পড়ে তার জন্য ‘প্লাটফর্ম ফি’ হিসেবে প্রতিটি খাবারের অর্ডারের জন্য দুই টাকা বাড়তি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে প্রতিটি খাবারের অর্ডারের জন্য বাড়তি দু’টাকা করে আদায় করায় সংস্থার ভাঁড়ারে প্রতিদিন ৩০ থেকে ৪০ লক্ষ টাকা বাড়তি জমা পড়বে। অর্থা‍ৎ ‘প্লাটফর্ম ফি’ বাবদ মাসে ৯ থেকে ১২ কোটি এবং বছরে ১০৮ থেকে ১৪৪ কোটি আয় হবে। গ্রাহকদের কাছে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতেই ‘প্লাটফর্ম ফি’ থেকে আদায়কৃত অর্থ খরচ করা হবে বলে সংস্থার মুখপাত্রের দাবি।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ