দুঃসংবাদ, Tata Play-র ১ কোটি গ্রাহক দেখতে পারবেন না Sony-র কোনও চ্যানেল

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: সম্প্রতি শীর্ষস্থানীয় DTH (Direct To Home) পরিষেবা সংস্থা টাটা প্লে (Tata Play) প্রায় ১ কোটি গ্রাহকের সাবস্ক্রিপশন প্ল্যান থেকে Sony Pictures Networks India (SPNI) এর সমস্ত টিভি চ্যানেল সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেন ?

জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই টাটা প্লে’র গ্রাহকদের পরিকল্পনা থেকে SPNI-এর চ্যানেলগুলি অপসারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। টাটা প্লে’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হরিত নাগপাল জানিয়েছেন, মাসিক চার্জ কম করতে ও সামঞ্জস্যপূর্ণ ভাবে  চ্যানেল প্যাকগুলিকে স্ট্রিমলাইন করতেই কম দেখা চ্যানেলগুলিকে সরিয়ে দিয়ে গ্রাহকদের চ্যানেল প্যাকগুলিকে সহজতর করা হচ্ছে। তিনি আরও বলেছেন, ‘যে গ্রাহকরা সনি’র এই চ্যানেলগুলি দেখতে চান, তারা সহজেই মিস কল দিয়ে এই অপসারিত চ্যানেলগুলি ইচ্ছানুযায়ী পুনঃস্থাপন করতে পারবেন।  চ্যানেল প্যাকের মূল্য কমায় প্রায় ৭৫ শতাংশ গ্রাহক উপকৃত হবেন।’

টাটা প্লে’র এমন সিদ্ধান্তে SPNI একে “আশ্চর্যজনক” এবং “স্বেচ্ছাচারী” সিদ্ধান্ত বলে দাবি করে বলেছে, টাটা প্লে’র তরফে আগাম কোনও নোটিসই দেয়নি। এমনকি সনি পিকচার্স নেটওয়ার্ক বেশ কয়েক বছর ধরেই টাটা প্লে’তে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছিল। টাটা প্লে’র ১ কোটি দর্শক হারানোর ক্ষোভে SPNI জানিয়েছে, “আমরা নিশ্চিত যে, আমাদের বিশ্বস্ত দর্শকরা, যারা বৈচিত্র্যময় এবং উচ্চ-মানের সামগ্রীকে মূল্য দেয়, তারা দেশব্যাপী অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের চ্যানেলগুলি খুঁজতে থাকবে এবং দর্শকেরা কখনই তাঁদের প্রিয় শো-গুলি মিস করবেন না।”

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ