UPSC টপার অনুজ অগ্নিহোত্রী, জানুন এই মেধাবী ছাত্রের শীর্ষে পৌছনোর রহস্য

আজ শুক্রবার (৬ মার্চ), প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষার (২০২৫) চূড়ান্ত ফলাফল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার (৬ মার্চ), প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষার (২০২৫) চূড়ান্ত ফলাফল। যাতে চমকে দেওয়া ফলাফল করেছে অনুজ অগ্নিহোত্রী। যিনি UPSC-এর প্রথম স্থান অধিকার করেছেন। প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, upsc.gov.in এবং upsconline.nic.in-এ ক্লিক করে তাঁদের পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। UPSC-এর লিখিত পরীক্ষাটি ২০২৫ সালের অগস্টে অনুষ্ঠিত হয়েছিল। এরপর সফল প্রার্থীদের ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সমস্ত ধাপের পর, অবশেষে আজ UPSC-এর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তবে কে এই টপার অনুজ অগ্নিহোত্রী? যিনি অসাধারণ রেজাল্ট করে সবাইকে রীতিমতো চমকে দিলেন।

অনুজ অগ্নিহোত্রী ২০২৫ সালের UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছেন। অনুজ অগ্নিহোত্রী রাজস্থানের রাওয়াতভাটার বাসিন্দা। তাঁর বাবা একজন সরকারি কর্মচারী। অনুজ রাজস্থানেই তাঁর প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন। এরপর তিনি স্নাতক ডিগ্রি অর্জনের জন্য যোধপুরে চলে যান, যেখানে তিনি AIIMS থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ২০২৩ সালে সেখান থেকে MBBS সম্পন্ন করেন। এরপর তিনি সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (গ্রুপ-বি) এর প্রশাসনিক পরিষেবা, DANICS-এ যোগ দেন। তিনি ২০২৩ সালে UPSC পাস করে DANICS পরিষেবায় নিযুক্ত হয়েছিলেন। রিপোর্ট অনুসারে, অনুজের বাবা, কেবি অগ্নিহোত্রী, রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত, আর অনুজ রাওয়াতভাটার সেন্ট্রাল স্কুলে পড়াশোনা করেছেন। তবে দেশ জুড়ে সবাইকে অবাক করেছে তাঁর UPSC এর চূড়ান্ত ফলাফল।

সূত্রের খবর, এবার UPSC-তে ভারতীয় প্রশাসনিক পরিষেবার (IAS) জন্যে ১৮০টি শূন্যপদ ছিল। যার মধ্যে সাধারণ বিভাগের জন্য ৭৪টি পদ, ওবিসিদের জন্য ৪৭টি পদ, তফসিলি জাতির (এসসি) জন্য ২৮টি পদ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া (EWS) প্রার্থীদের জন্যে ১৮টি পদ, তফসিলি উপজাতির (ST) জন্য ১৩টি পদ ছিল। একইভাবে, এই বছর ভারতীয় পররাষ্ট্র পরিষেবা (IFS)-তে মোট ৫৫টি পদ খালি ছিল, যার মধ্যে সাধারণ বিভাগের জন্য ২২টি পদ, ওবিসিদের জন্য ১৫টি পদ, তফসিলি জাতির জন্য ৮টি পদ, EWS এর জন্য ৬টি পদ, তফসিলি উপজাতির জন্য ৪টি পদ বরাদ্দ ছিল। এই পরীক্ষায় উত্তীর্ণ মোট ৯৫৮ জন প্রার্থী এখন সারা দেশে বিভিন্ন প্রশাসনিক পরিষেবায় যোগদান করবেন এবং শাসন ও প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ