ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: পরিবারকে হেনস্থার নালিশ জানিয়েও মেলেনি ‘বিচার’। পুলিশের ‘নির্বিকার’ ভূমিকার প্রতিবাদে থানায় ঢুকেই বিষ পান করলেন ২২ বছরের তরুণী। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্কট এখনও কাটেনি। পিলে চমকানো ঘটনাটি ঘটেছে ছতরপুর জেলার মহারাজপুর থানায়। যদিও পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন পুলিশ সুপার। তিনি দাবি করেছেন, তরুণীর পরিবারের নালিশের প্রেক্ষিতে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রাম্য বিবাদের জেরে গত ৬ জুলাই বেশ কয়েকজন গ্রামবাসীর হাতে আক্রান্ত হয়েছিলেন প্রশান্ত নায়েক নামে এক কিশোর। ভাইয়ের প্রহৃত হওযার ঘটনা জানিয়ে ওই দিনই মহারাজপুর থানায় নালিশ ঠুকেছিলেন পিঙ্কি নায়েক। কিন্তু হামলাকারীদের কাউকে পুলিশ গ্রেফতার করেনি। কেন মামলা করা সত্বেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি, তা জানতে গত শনিবার (১ অগস্ট) মা ও ছোট ভাইকে নিয়ে মহারাজপুর থানায় হাজির হয়েছিলেন পিঙ্কি। তার পর আচমকাই কেউ কিছু বুঝে ওঠার আগে সঙ্গে আনা বিষ পান করেন তিনি। ওই ঘটনায় শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি পিঙ্কিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিঙ্কির মায়ের অভিযোগ, মহারাজপুর থানার ওসি হামলাকারীদের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েছেন। তাই অভিযোগ পাওয়ার পরেও হামলাকারীদের গ্রেফতার করেননি। পুলিশের প্রচ্ছন্ন মদতে হামলাকারীরা লাগাতার হুমকি দিয়ে চলেছে।

যদিও পিঙ্কির পরিবারের অভিযোগ নস্যা‍ৎ করে দিয়েছেন ছতরপুরের পুলিশ সুপার রজত সাকলেচা। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘পিঙ্কির ভাইয়ের উপরে হামলা ও পরিবারকে লাগাতার হুমকি দেওয়ার ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত সন্তোষ রাইকারকে গ্রেফতারের চেষ্টাও চালাচ্ছে।’

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো