গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের মতোই জিমে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই গাড়ি পার্কিং ঘিরেই তৈরি হল বচসা। কথা কাটাকাটি বাড়তে বাড়তে এক সময় তা পৌঁছল হাতাহাতিতে। অভিযোগ, পরিস্থিতির মধ্যে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির(সলমন ওরফে মান্নু সারি) উপর চড়াও হন কয়েক জন। কেউ পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন, কেউ আবার দাঁড়িয়ে দেখলেন -আর সেই সময়েরই কিছু মুহূর্ত ধরা পড়ল ভিডিয়োয়। পরে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ঘটনাটি নিয়ে শুরু হল জোর চর্চা।

ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির রামপুর গার্ডেন এলাকার হেলিয়স জিমে।অভিযুক্ত ব্যাক্তির অভিযোগ, গাড়ির ক্ষতি নিয়ে বচসার পর জিমের মালিক এবং তাঁর কয়েক জন সহযোগী তাঁকে মারধর করেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় কয়েক জন যুবককে এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যাচ্ছে। যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর পর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সলমন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৯১(২), ১১৫(২), ৩৫২ এবং ৩৫১(২) ধারায় মামলা দায়ের হয়েছে। এফআইআর নম্বর ৩৮১/২০২৬।

আরও পড়ুনঃ গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনায় অরবণী শর্মা এবং সঞ্জীব কুমারকে গ্রেফতার করা হয়েছে। অরবণী রাজেন্দ্রনগরের বাসিন্দা। সঞ্জীবের বাড়ি কাত্রা চাঁদ খান এলাকায়।গাড়ির কী ভাবে ক্ষতি হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে কার সঙ্গে কার বচসা হয়েছিল এবং কী ভাবে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার সময় জিমে উপস্থিত অন্যদের ভূমিকাও দেখা হচ্ছে। ভাইরাল ভিডিয়োটিও তদন্তের আওতায় রেখেছে পুলিশ।

 

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে NDA বৈঠকে আজও হাজির NCPI সাংসদেরা

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা