গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামগুলিতে দ্রুত পৌঁছতে চলেছে অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড। রাজ্য সরকার ১৫ মে ২০২৬ ‘টেলিকমিউনিকেশনস রাইট অফ ওয়ে (RoW) রুলস, ২০২৪’ বিজ্ঞপ্তি জারির পর রাজ্যে টেলিকম পরিকাঠামো সম্প্রসারণের পথ আরও সহজ হল। 

এর ফলে কেন্দ্রের ‘অ্যামেন্ডেড ভারতনেট প্রোগ্রাম’ (ABP)-এর কাজ আরও গতি পাবে। DBOM মডেলে রাজ্যের বাকি গ্রাম পঞ্চায়েতগুলিকেও অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ৩ হাজার ৩৪০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২ হাজার ৭৬৭টি ভারতনেটের সঙ্গে যুক্ত হয়েছে। শুধু গ্রাম পঞ্চায়েত নয়, পঞ্চায়েত এলাকার বাইরের গ্রামগুলিতেও পৌঁছে দেওয়া হবে অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা। চুক্তি স্বাক্ষরের পর তিন বছরের মধ্যে এই পরিকাঠামো তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

এই প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ বাংলায় ইন্টারনেট পরিষেবার পরিধি আরও বাড়বে। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড পৌঁছনোর ফলে অনলাইন শিক্ষা, টেলিমেডিসিন, ডিজিটাল ব্যাঙ্কিং, ই-কমার্স এবং বিভিন্ন সরকারি অনলাইন পরিষেবা ব্যবহারের সুযোগ সহজ হবে। পাশাপাশি গ্রামাঞ্চলে ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী হওয়ায় ছোট ব্যবসা, কর্মসংস্থান এবং অনলাইন পরিষেবা নির্ভর কাজের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। পঞ্চায়েত এলাকার বাইরে থাকা গ্রামগুলিও এই নেটওয়ার্কের আওতায় আসায় রাজ্যের ডিজিটাল বৈষম্য কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে NDA বৈঠকে আজও হাজির NCPI সাংসদেরা

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে