এক সপ্তাহ কথা না বলার ‘অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রেমিকা এক সপ্তাহ ধরে কথা বলছেন না। অভিমান, রাগ আর মদের নেশায় শেষ পর্যন্ত প্রেমিকার বাড়িতেই পেট্রল বোমা ছোড়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি তামিলনাড়ুর মাদুরাই জেলার। ঘটনার পর ২৩ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। 

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নাগার্জুন। পেশায় তিনি মালবাহী শ্রমিক। পুলিশের দাবি, ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন তিনি। ওই তরুণীর সঙ্গে প্রায় ছ’বছর ধরে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে তরুণী তাঁর সঙ্গে কথা বলছিলেন না। সেই কারণেই নাগার্জুন ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাতের দিকে এলাকায় আসেন নাগার্জুন। হাতে থাকা একটি বস্তুতে আগুন ধরানোর পর সেটি প্রেমিকার বাড়ির কাছে ছুড়ে দেন তিনি। মুহূর্তের মধ্যেই আগুন জ্বলে ওঠে। তবে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আচমকা তাঁর দিকেই ফিরে আসে। আগুনের আঁচে বিপাকে পড়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান তিনি। ঘটনার সময় কাছেই একটি দোকানের সামনে এক ব্যক্তিকে ঘুমোতে দেখা যায় ফুটেজে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। পরে নাগার্জুনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁকে আদালতে তোলা হবে এবং বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

 

আরও পড়ুনঃ

 বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

এই ঘটনার মধ্যেই তামিলনাড়ু বিধানসভায় অপরাধ, আইনশৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন রাজ্যে খুন, যৌন অপরাধ, হেফাজতে মৃত্যু এবং ‘অনার কিলিং’ বাড়ছে বলে অভিযোগ করেছেন। পাল্টা শাসকদলের মন্ত্রী আধব অর্জুনা দাবি করেন, আগের সরকারের আমলে অপরাধের পরিসংখ্যানে স্বচ্ছতা ছিল না। মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন, সোমবার তিনি বিরোধীদের সব প্রশ্নের জবাব দেবেন।

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের