খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে পড়াশোনার জন্য আসে শিশুরা। আর সেখানে শিক্ষকদের কাছ থেকে শিক্ষা ও স্নেহ পাওয়াই তাদের প্রত্যাশা। কিন্তু সেই স্কুলেই যদি শিশুদের হেনস্থা করা হয়, তাহলে কাদের ভরসা করবে অভিভাবকরা? উত্তরপ্রদেশের ইটাওয়ার সাইফাই ব্লকের বিরৌলি প্রাথমিক বিদ্যালয়ের এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছে এক শিশু। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। স্কুলে এক শিশুর মাথাকে তবলা ভেবে বাজাতে শুরু করলেন শিক্ষক! শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টও করেন তিনি। শেষ পর্যন্ত ওই শিক্ষককে সাসপেন্ড করে শিক্ষা দফতর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়ার।

জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক দীনেশ কুমার মাথুর। তিনি ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ, স্কুলের ক্লাস চলাকালীন এক শিশুর মাথায় হাত দিয়ে তবলার মতো বাজাতে শুরু করেন শিক্ষক। শিশুটির মাথার চুল ছোট করে কাটা ছিল। প্রায় ন্যাড়া মাথায় একের পর এক থাপ্পড় মারতে থাকেন তিনি। সেই দৃশ্য দেখে ক্লাসের অন্য পড়ুয়ারা হাসতে শুরু করে। গোটা ঘটনাটি ভিডিওতে রেকর্ড করা হয়। সাধারণত স্কুলের ভিতরের কোনও ভিডিও ভাইরাল হলে কে সেটি রেকর্ড করেছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু এই ঘটনায় সামনে এসেছে অন্য তথ্য। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক নিজেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছিলেন। পরে সেটি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিওটি নজরে আসতেই শিক্ষকের আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

আরও পড়ুন: অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

ঘটনাটি পৌঁছয় শিক্ষা দফতরের আধিকারিকদের কাছেও। স্কুলে পড়ুয়াদের সঙ্গে শিক্ষকদের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে শুরু হয় আলোচনা। শিশুদের সঙ্গে এমন আচরণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন ওঠে। ঘটনাটি নজরে আসার পর পদক্ষেপ করেন ইটাওয়ার জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক ড. রাজেশ কুমার। প্রাথমিকভাবে শিক্ষকের এই আচরণকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীনেশ কুমার মাথুরকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়। পাশাপাশি, গোটা ঘটনার তদন্তও শুরু করেছে শিক্ষা দফতর। তদন্তে কী তথ্য উঠে আসে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। আপাতত সাসপেন্ড রয়েছেন অভিযুক্ত শিক্ষক।

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না’, ওরাকল ছেড়ে কোন পথে সাফল্য পেলেন কলকাতার এই যুবক?

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন