গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

Share:

নিজস্ব প্রতিনিধি, টরেন্টো: বারবিকিউ তৈরিতে বিফ বা গোমাংস ব্যবহার করায় ভাড়াটের উপরে চড়াও হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত বাড়ির মালকিন। গোমাতার অপমান মানতে না পেরে ভাড়াটের দরজায় ঝুলিয়ে দিয়েছিলেন তালা। অশ্রাব্য ভাষায় করেছিলেন গালিগালাজ। এমনকি ভাড়াটেকে সবক শেখাতে পুলিশও ডেকেছিলেন। কিন্তু সারে পুলিশ গোটা ঘটনা জেনে বাড়ির মালকিনইকে কোমরে দড়ি বেঁধে নিয়ে গেল থানায়। বাড়ির মালকিন বনাম ভাড়াটের ওই লড়াইয়ের ওই ভিডিও ইতিমধ্যেই সমাজহমাধ্যমে ভাইরাল হয়েছে।

‘ডি’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টধারী বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছেন। তারই একটি ভিডিও-তে ভাড়াটিয়াকে বলতে শোনা যাচ্ছে, ‘এক বন্ধুকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলাম। বন্ধুর জন্য যখন বারবিউ রান্না করা হচ্ছিল, ঠিক তখনই বাড়ির মালকিন রাজ তিওয়ানা এসে গোমাংস রান্নার বিরোধিতা করেন। এমনকি তাঁর বাড়ি পুড়িয়ে ধ্বংস করার অভিযোগ তুলে হইচই বাঁধিয়ে দেন।’ ভাড়াটিয়াকে বলতে শোনা যায়, ‘আমার বয়স ৫০ বছর। আমি আমার বন্ধুকে রাতের খাবারের জন্য ডাকতেই পারি, আর আমি তো ভাড়াও দিই।’ জবাবে উগ্র হিন্দুত্ববাদী বাড়ির মালকিন বলেন, ‘বারবিকিউ বানাতে চাইলে তিনি যেন তাঁর বন্ধুর বাড়িতে গিয়ে তা করেন।

অনলাইনে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে বাড়ির মালকিনকে ভাড়াটিয়ার ভাড়া করা ঘরে ঢুকে তালা বদলে ফেলতে দেখা যায়। আরেকটি ভিডিওতে দুজনের মধ্যে ধস্তাধস্তির দৃশ্যও দেখা গিয়েছে। ভাড়াটিয়া আরও দাবি করেন যে, ওই ঘটনার সময় নারীটি পুলিশের সাথে যোগাযোগ করেছিলেন। পরবর্তী একটি ভিডিওতে সারে পুলিশকে বাড়ির মালকিন রাজ তিওয়ানাকে আটক করতে দেখা গিয়েছে।’

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়