গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: গণপতি বিসর্জনের আবহে আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন অভিনেতা বিশাল সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। মুম্বইয়ে গণেশ বিসর্জনের সময় দু’জনকে একসঙ্গে দেখা যায়। সেই সময়কার বেশ কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলিতে তাঁদের দু’জনকেই আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে। ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে জিগর চিরাগ মোদির চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন বিশাল সিং। গণপতি বিসর্জনের অনুষ্ঠানে তাঁকে চিরাগ পাসওয়ানের সঙ্গে দেখা যায়। গোলাপি পোশাকে গণেশ প্রতিমার বিদায় অনুষ্ঠানে অংশ নেন দু’জনেই।

বিসর্জনের সময় জলভর্তি বালতি ব্যবহার করে প্রতিমা বিদায়ের আচারেও অংশ নেন তাঁরা। সেই সময় দু’জনের মুখেই আবেগের ছাপ স্পষ্ট ছিল। ভিডিওতে তাঁদের চোখে জলও দেখা যায়। উৎসবের শেষ মুহূর্তে বাপ্পাকে বিদায় জানানোর আবেগই যেন ধরা পড়েছে ওই দৃশ্যগুলিতে। তবে শুধু আবেগ নয়, বিসর্জনের আনন্দেও মেতে উঠেছিলেন বিশাল। ঢাকের তালে তাঁকে নাচতে দেখা যায়। কখনও নাচ, কখনও আবার বিসর্জনের আচার পুরো অনুষ্ঠানেই তাঁকে বেশ উৎসাহী দেখিয়েছে। অন্যদিকে, চিরাগও তাঁর সঙ্গে ওই আয়োজনে অংশ নেন।

 

View this post on Instagram

 

আরও পড়ুন: ৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

ভিডিওগুলি প্রকাশ্যে আসার পর থেকেই নেটমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিসর্জনের সময় দু’জনের আবেগঘন মুহূর্ত নজর কেড়েছে দর্শকদের। চিরাগ পাসওয়ান অবশ্য রাজনীতিতে আসার আগে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। কঙ্গনা রানাওয়াতের বিপরীতে ‘মিলে না মিলে হাম’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। অতীতের অভিনয় প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নিজের বলিউড-পর্বকে তিনি ব্যর্থ অভিজ্ঞতা হিসেবেও উল্লেখ করেছিলেন।

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

মধ্যপ্রদেশের নালকেড়ায় প্রবল বৃষ্টিতে নর্দমায় পড়ল পুণ্যার্থীদের গাড়ি, নিহত ৮

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?