৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’র কাছে পুজো দিতে গিয়ে নজর কাড়লেন অভিনেতা রণবীর সিংহ। গণেশোৎসবের আবহে শুক্রবার তাঁকে দেখা যায় বাপ্পার দর্শনে। পরনে ছিল সাদা রঙের সাদামাটা অথচ নজরকাড়া সাজ। তবে পোশাকের চেয়েও বেশি চর্চায় এল তাঁর হাতের ঘড়ি। রণবীরের হাতে দেখা গেল প্রায় ৪৮ লক্ষ টাকা মূল্যের রোলেক্স ঘড়ি।

এদিন রণবীরের পরনে ছিল সাদা রঙের কারুকাজ করা কুর্তা ও সাদা পাজামা। চোখে কালো রোদচশমা। সাদামাটা সাজের মধ্যেই তাঁর হাতে থাকা ঘড়িটি যেন আলাদা করে নজর টেনে নেয়। সেটি রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা। ১৮ ক্যারেট হলুদ সোনায় তৈরি এই ঘড়ির কালো ডায়ালে রয়েছে শ্যাম্পেন রঙের সাব-ডায়াল। সঙ্গে ট্যাকিমিটার বেজেল এবং ওয়েস্টার ব্রেসলেট। ঘড়িটিতে রয়েছে রোলেক্সের ক্যালিবার ৪১৩১ মুভমেন্ট। লালবাগচা রাজার দর্শনের ঠিক আগের দিনই স্ত্রী দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন রণবীর।

 

View this post on Instagram

 

মুম্বইয়ের ওই মন্দিরে হাত ধরাধরি করে ঢুকতে দেখা যায় তারকা দম্পতিকে। দ্বিতীয় বার মা হতে চলা দীপিকার পরনে ছিল মরচে ও সোনালি রঙের ভারী কারুকাজ করা কুর্তা, বেগুনি রঙের পাজামা এবং গাঢ় ধাতব রঙের ওড়না। খোঁপায় ছিল গজরা। দ্বিতীয় বার মা-বাবা হওয়ার আগে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তারকা দম্পতি।

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

মধ্যপ্রদেশের নালকেড়ায় প্রবল বৃষ্টিতে নর্দমায় পড়ল পুণ্যার্থীদের গাড়ি, নিহত ৮

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?