বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ি মানুষরা আর পাঁচটা সাধারণ মানুষের থেকে একটি বেশি পরিশ্রমী হন। বন্য পরিবেশে নানা প্রতিকূতার মধ্যে দিয়ে বড় হয়ে ওঠেন। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে সেই দক্ষতারই নজরকাড়া ছবি দেখা গেল। অনেকেই এই ঘটনাকে সিনেমার দৃশ্য ভেবে ভুলও করেছেন।  মাত্র কয়েক সেকেন্ডে কোনও সাহায্য ছাড়াই একটি গাছে উঠে পড়লেন হিমাচলি কনটেন্ট ক্রিয়েটর পূজা গুলেরিয়া। তাঁর এই অবিশ্বাস্য গতি ও ভারসাম্য দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। 

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এমন কিছু ভিডিও ভাইরাল হয়, যা দেখে চোখ কপালে ওঠে। পূজার এই দক্ষতা দেখে নেটিজেনদের একাংশ তাঁর শরীরের ভারসাম্য এবং শারীরিক সক্ষমতার প্রশংসা করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেছেন, এত সহজে কীভাবে গাছে উঠে গেলেন তিনি। এমনকী, ভিডিওটি দেখে কারও কারও মনে হয়েছে যেন কোনও অ্যাকশন সিনেমার দৃশ্য চোখের সামনে দেখা যাচ্ছে। সবচেয়ে অবাক করার বিষয়, গাছে ওঠার জন্য কোনও মই কিংবা দড়ির সাহায্য নেননি তিনি। যেন এই কাজ তাঁর কাছে একেবারেই স্বাভাবিক। গাছের গুঁড়ি ধরে একের পর এক ধাপ পেরিয়ে অনায়াসে উপরে উঠে যান। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই তা  মুহূর্তে ছড়িয়ে পরে। 

উল্লেখ্য, হিমাচলের পাহাড়ি এলাকায় প্রকৃতির সঙ্গে মিশে থাকা জীবনযাত্রায় বিভিন্ন ধরনের শারীরিক পরিশ্রম ও আউটডোর অ্যাক্টিভিটির সঙ্গে পরিচিতি থাকা অস্বাভাবিক নয়। পূজার কনটেন্টেও সেই পাহাড়ি জীবনযাপনের ছাপ দেখা যায়। কেউ পূজার ফিটনেস ও দক্ষতা দেখে অনেকে বলেছেন, ‘এটা দেখতে যতটা সহজ, আসলে নিশ্চয়ই ততটা নয়।’ অনেকে আবার বলছেন, ভাইরাল ভিডিও দেখে অনুকরণ করে গাছে ওঠার চেষ্টা করা একেবারেই নিরাপদ নয়। গাছের উচ্চতা, ডালের শক্তি কিংবা মাটির পরিস্থিতি না বুঝে এমন কসরত করতে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্য়াগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ